শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ইরানে আমেরিকার হামলায় প্রতিক্রিয়া উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। খবর আল জাজিরার।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, এ হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার জন্য ইসরায়েলের ‘অবিরাম যুদ্ধবাজ পদক্ষেপ ও আঞ্চলিক সম্প্রসারণ’ দায়ী। পশ্চিমা বিশ্ব ইসরায়েলের এ কর্মকাণ্ডকে সমর্থন দেয় এবং উৎসাহিত করে।

ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের উষ্ণ সম্পর্ক। এ ছাড়া সামরিক প্রযুক্তি উন্নয়নে তাদের মধ্যে সহযোগিতা রয়েছে বলেও সন্দেহ করা হয়। এ দুই দেশই পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার শিকার এবং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে পরস্পরের ওপর নির্ভরশীল। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আল-জাজিরাকে বলেছেন, ইরানে  আমেরিকার হামলার তীব্র নিন্দা জানাচ্ছে উত্তর কোরিয়া। একটি সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তা স্বার্থকে চরমভাবে পদদলিত করা হয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমেরিকা ও ইসরায়েলের সংঘাতপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বসম্মত নিন্দা ও প্রত্যাখ্যানের জোরালো আওয়াজ তোলার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া।

আরএইচ/



কিম জং উন ইরানে আমেরিকার হামলা উত্তর কোরিয়ার নিন্দা ইরান-ঈসরায়েল যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250