রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম

ডাকসুর প্রথম সভা অনুষ্ঠিত, সিনেট সদস্য মনোনীত হলেন যারা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পাঁচ নেতাকে বিশ্ববিদ্যালয়ের সিনেটে সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা হলেন সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, সহসাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান, পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ ও সদস্য সাবিকুন নাহার তামান্না।

আজ রোববার (১৪ই সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত ডাকসুর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।

সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ‘আমরা নেতা নই, প্রতিনিধি। শিক্ষার্থীরা যাতে যেকোনো সমস্যা আমাদের সঙ্গে নির্দ্বিধায় ভাগ করতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য। জয়-পরাজয়ের হিসাব ভুলে আমরা সবাই মিলে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই।’

জিএস এস এম ফরহাদ বলেন, ‘আমরা সবাই ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থেকে এলেও শিক্ষার্থীদের স্বার্থই এখন হবে আমাদের একমাত্র অঙ্গীকার। শিগগিরই বিভাগভিত্তিক স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হবে।’

ফরহাদ আরও জানান, আবাসিক শিক্ষার্থীদের জন্য হলে আলাদা ফোরাম থাকলেও অনাবাসিক শিক্ষার্থীরা প্রায়ই সমস্যায় পড়েন। তাই সিনেটে পরিবহন সম্পাদককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সভায় জানানো হয়, চলতি মাসেই ডাকসুর পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে। পাশাপাশি সিনেট সদস্যদের নাম গেজেট আকারে প্রকাশ করা হবে।

জে.এস/

সিনেট মনোনয়ন ডাকসু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250