রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোপালগঞ্জে অবরোধ, ঢাকার সঙ্গে ৫ জেলার সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন *** তিন জেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ১৩ বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ *** পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগের দুই কর্মী নিহত *** স্পিকারের পাকিস্তান সফরে প্রতিনিধিদলে যুদ্ধাপরাধীদের ছেলে, সিপিবির সমালোচনা *** জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা বিএনপির কার্যক্রম: খেলাফত মজলিস *** দ্বিমুখী নীতি থেকে সরকার বের হয়ে না এলে কিসের ঐক্য: শফিকুর রহমান *** সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখতে হবে: নজরুল ইসলাম *** সাহস থাকলে গোপালগঞ্জে আসেন: যুবদলের নয়নকে উদ্দেশ করে ছাত্রলীগ নেতা *** টিসিবির সঙ্গে পাকিস্তানের টিসিপির ৫ বছরের সমঝোতা *** পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ

দুজন গ্রেপ্তার

চাঁদা না পেয়ে মিরপুরে বাসে আগুন দেয় সন্ত্রাসীরা: সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত শুক্রবার (৩রা অক্টোবর) রাতে রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার সেনাবাহিনীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন নেছার উদ্দিন ও তার সহযোগী জাহিদুর রহমান দীপু। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে সেনপাড়ায় আল হেলাল হাসপাতালের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগিয়ে দেয় সন্ত্রাসীরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় সন্ত্রাসী গ্রুপের নেতা ‘পিচ্চি পিন্টু’ ও তার সহযোগী নেছার দীর্ঘদিন ধরে আলিফ পরিবহনের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় নেছারসহ তিন-চারজন সশস্ত্র সহযোগী বাসে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে আগুন লাগিয়ে দেয়। এ সময় চালক ও সহকারীকে মারধরও করা হয়।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নেছার ও দীপুকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের প্রধান পিচ্চি পিন্টুকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।

তদন্তে জানা যায়, পিচ্চি পিন্টুর নেতৃত্বাধীন গ্রুপটি মোহাম্মদপুর থেকে নিয়ন্ত্রিত হয়ে মিরপুর এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। আধিপত্য বিস্তারের অংশ হিসেবেই এই নাশকতা ঘটানো হয়।

এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বাসে আগুন ও গুলি চালানোর ঘটনায় দুজনকে আসামি করে জ্বালাও-পোড়াও আইনে মামলা করেছে পরিবহন কর্তৃপক্ষ। সেনাবাহিনী তাদের গ্রেপ্তার করেছে। শনিবার দুপুরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

জে.এস/

সেনাবাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গোপালগঞ্জে অবরোধ, ঢাকার সঙ্গে ৫ জেলার সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন

🕒 প্রকাশ: ০৮:০৪ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

তিন জেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ১৩ বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ

🕒 প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগের দুই কর্মী নিহত

🕒 প্রকাশ: ০৭:৩৩ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

স্পিকারের পাকিস্তান সফরে প্রতিনিধিদলে যুদ্ধাপরাধীদের ছেলে, সিপিবির সমালোচনা

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা বিএনপির কার্যক্রম: খেলাফত মজলিস

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250