শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

এলপি গ্যাসে সাড়ে ৭ শতাংশের অতিরিক্ত ভ্যাট অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৬ পূর্বাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৫

#

ছবি- সংগৃহীত

এলপি গ্যাস উৎপাদনে মূল্য সংযোজন কর (ভ্যাট) সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করে আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। এর অতিরিক্ত মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান করা হয়েছে। সোমবার (১৩ই জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিশেষ আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, বর্তমানে এলপি গ্যাস বাসাবাড়িতে রান্নার জ্বালানি, অটোগ্যাস ষ্টেশনে যানবাহনের জ্বালানি এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। বর্তমানে গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃক সরবরাহকৃত প্রাকৃতিক গ্যাস অপ্রতুল হওয়ার কারণে গার্মেন্টসসহ বিভিন্ন প্রকার শিল্প কারখানায় এলপি গ্যাসের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। সেহেতু এলপি গ্যাসের উৎপাদন ও ব্যবহার সহজলভ্য করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে, এলপি গ্যাসের উৎপাদন পর্যায়ে ৭.৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর হতে অব্যাহতি প্রদান করলো।

এতে উল্লেখ করা হয়, এ আদেশ ৯ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। 

আই.কে.জে/      


এলপি গ্যাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250