বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির *** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** বাংলাদেশের প্রশংসা করে নিজের পুরনো প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ *** নেপালে বাংলাদেশি পর্যটকেরা কেমন আছেন, জানাল দূতাবাস

ড. ইউনূসকে অভিনন্দন জানিয়েছে ইউএনডিপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। শুক্রবার (১৬ই আগস্ট) দেওয়া ওই চিঠিতে ইউএনডিপি’র প্রশাসক আচিম স্টেইনার বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ায় ইউএনডিপির পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ই আগস্ট বাংলাদেশের সরকার পতন হয়। ওই দিনই বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। সরকার পতনের চতুর্থ দিনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।

আরও পড়ুনফারজানা মিথিলার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

ওই চিঠিতে আচিম স্টেইনার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সর্বাত্মক সাফল্য কামনা করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সব ধরনের কাজ বাস্তবায়ন করার লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সব ধরনের সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে প্রশাসনের সব পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বৈশ্বিক নেটওয়ার্ক এবং দক্ষতাকে কাজে লাগানোর পরামর্শ দেন।

এসি/ আই.কে.জে/

ড. ইউনূস ইউএনডিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250