মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

বিতর্কের মধ্যেই চমকে দিলেন দীপিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ৮ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

সন্দীপ রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ সিনেমা থেকে বাদ পড়ার পর আলোচনার কেন্দ্রে দীপিকা পাড়ুকোন। দীপিকাকে বাদ দেওয়ার পেছনে যে কারণগুলো এসেছে, তার মধ্যে উল্লেখযোগ্য অভিনেত্রীর আট ঘণ্টা কাজের দাবি। কিন্তু নায়িকার এ শর্তে রাজি হননি নির্মাতা। এরপর এ নিয়ে শুরু হয়েছে তর্কবিতর্ক। 

অনেকে অভিনেত্রীর সঙ্গে একমত পোষণ করলেও কেউ কেউ আবার এমন দাবিকে অযৌক্তিক বলছেন। এর মাঝেই গুঞ্জন ছড়িয়ে পড়ে—‘কল্কি টু’ থেকেও বাদ পড়তে চলেছেন দীপিকা। বাদ পড়ার খবরে দীপিকা যখন খবরের শিরোনাম, তখন নতুন সিনেমার খবর দিয়ে চমক দিলেন তিনি। দক্ষিণী নির্মাতা অ্যাটলির পরবর্তী সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে দীপিকাকে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

গতকাল শনিবার (৭ই জুন) সিনেমার প্রযোজনা সংস্থা এক ভিডিওর মাধ্যমে দীপিকার যুক্ত হওয়ার বিষয়টি ঘোষণা করেছে। দীপিকাকে স্বাগত জানিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, ‘কুইন বিজয়ের জন্য মার্চ করছেন, জাহাজে স্বাগতম।’ ১ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওটি শুরু হয়েছে দীপিকাকে সিনেমার চিত্রনাট্য বর্ণনা করার মাধ্যমে। অ্যাটলির কথা মনোযোগ দিয়ে শুনছেন দীপিকা। একসময় তাঁকে আনন্দে হাততালি দিতে এবং নির্মাতার সঙ্গে থাম্বস-আপ করতে দেখা যায়।

শেষে দুজনে হাত মেলানোর মাধ্যমে কথোপকথন শেষ করেন। এরপর দীপিকাকে তার ভিএফএক্স অংশের চিত্রগ্রহণ করতে দেখা যায়। কালো বডিস্যুট পরে তিনি একটি অ্যাকশন করছেন। অন্য আরেকটি দৃশ্যে অভিনেত্রীকে একটি ভিএফএক্স ঘোড়ার ওপর বসে থাকতে দেখা যায়।

এর আগে অ্যাটলিও পরিচালনায় ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করেছিলেন দীপিকা। তাই তো অভিনেত্রীকে নিয়ে কথা বলার সময় নির্মাতার মুখে উঠে এল সেই সিনেমার নাম। দীপিকা প্রসঙ্গে অ্যাটলি বলেন, ‘দীপিকা পাড়ুকোনের সঙ্গে “জওয়ান” সিনেমায় কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। একা কাঁধে গল্প এগিয়ে নিয়ে যাওয়ার অভিনয়দক্ষতা ও ক্ষমতা তার রয়েছে। আল্লু অর্জুনের সঙ্গে তার কোলাবরেশনে ফিল্মমেকার হিসেবে অবিস্মরণীয় কিছু তৈরি করার স্বপ্ন বুনছি।’

চলতি বছরের শেষ থেকে নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা। শোনা যাচ্ছে, পুনর্জন্মের কাহিনি দেখা যাবে গল্পে। এখন চলছে চিত্রনাট্যের কাজ। সিনেমাটি প্রযোজনা করছে সান পিকচার্স।

এইচ.এস/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250