মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

পুরোনো ফোনকে নতুনের মতো করতে যা করবেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৬ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

এমন অনেকে আছেন যারা একটি স্মার্টফোন কয়েক বছর ব্যবহার করেন। আবার কেউ কয়েক মাস। নতুন ফোন বাজারে এলে সেটি কিনে নেন। তবে সব সময় তো আর হাতে টাকা থাকে না। নতুন ফোন কেনার জন্য বাজেটে টানাটানি পড়ে যায়। শখের ফোনটি কিনতে না পেরে মন খারাপ করেন।

চাইলেই কিন্তু পুরোনো স্মার্টফোনটি নতুন করে ফেলতে পারেন। পুরোনো স্মার্টফোনের মেকওভার করতে পারেন। দু’ভাবে স্মার্টফোন কাস্টমাইজ করতে পারবেন। হার্ডওয়্যার কাস্টমাইজেশন এবং সফটওয়্যার কাস্ট মাইজেশন। তাহলেই ফোন হয়ে যাবে নতুনের মতো। নতুন করে পুরোনো ফোনের প্রেমে পড়ে যাবেন ব্যবহারকারী।

হার্ডওয়্যার কাস্টমাইজেশনে নতুন কাস্টম স্কিন দেওয়া হয়। অর্থাৎ ফোনে কভারটি প্রথমেই বদলে নিন। স্মার্টফোনের মডেলের উপর নির্ভর করে নানা রকম কভার হতে পারে। আর যদি ফ্ল্যাগশিপ স্মার্টফোন থাকে, বিশেষ করে অ্যাপল বা স্যামসংয়ের মতো ব্র্যান্ডের, তাহলে ব্যবহারকারীর কাছে আরও বেশি বিকল্প থাকবে।

আরো পড়ুন : মহাকাশে খনিজ সমৃদ্ধ নতুন গ্রহের সন্ধান

কভার স্মার্টফোনকে স্ক্র্যাচ থেকে বাঁচায়। আবার ফোনের আসল রং ধরে রাখতেও সাহায্য করে। স্টাইলিশও দেখায়। দাম ১০০ থেকে ২০০ টাকা। তবে প্রিন্ট, স্কিনের ফিটনেস, ব্যবহৃত উপাদান, ফিনিশের উপর ভিত্তি করে দাম বাড়তেও পারে। চাইলে অনলাইন প্ল্যাটফর্ম থেকেও কিনতে পারেন পছন্দমতো নানান ধরনের কভার।

দ্বিতীয়ত সফটওয়্যার কাস্টমাইজেশন করে ফোনটিকে নতুনের মতো করে নিতে পারবেন। প্রথমেই লক স্ক্রিন এবং হোম স্ক্রিনের ওয়ালপেপার বদলে ফেলতে হবে। এতেই আপনার স্মার্টফোন নতুনের মতো দেখাবে। এর সঙ্গে ডার্ক মোড অন করা যায়। ফোনের চেহারাই বদলে যাবে।

কাস্টম কোনো আইকন প্যাক ইনস্টল করতে পারেন। বেশিরভাগ অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই করা যায়। তবে আইফোনে সম্ভব নয়। আইওএস ১৮ব্যবহারকারীরা আইকনের কালার টোন বদলাতে পারেন। এর সঙ্গে কাস্টম লঞ্চারও পুরোনো স্মার্টফোনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।

সূত্র: ইকোনোমিকস টাইম

এস/ আই.কে.জে/


স্মার্টফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250