সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

মমতাজের ৪৭৪ শতাংশ জমিসহ তিন বাড়ি জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৯ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের ৪৭৪ শতাংশ জমি এবং তিনটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মধ্যে রয়েছে- ঢাকার মহাখালীর পাঁচতলা একটি বাড়ি, মানিকগঞ্জে একটি দোতলা ও চারতলা ভবন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (১৩ই জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জব্দ করা সম্পত্তির মধ্যে রয়েছে মহাখালী ডিওএইচএসে ২ হাজার ৫০০ বর্গফুট জমির ওপর নির্মিত পাঁচতলা আবাসিক ভবন, মানিকগঞ্জে দোতলা একটি বাড়ি এবং মানিকগঞ্জ সদরে ২ হাজার ১০৯ বর্গফুট আয়তনের চারতলা একটি ভবন।

এসব সম্পত্তি জব্দ চেয়ে দুদকের পক্ষে আবেদন করেন সংস্থাটির উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল হক। 

আবেদনে বলা হয়, মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগম এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসন্ধানে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধান চলমান থাকায় ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং স্থাবর সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, গত বছরের ১৩ই মে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন মমতাজ বেগম। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।

জে.এস/

সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250