সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’

৮৪ বছরের দাম্পত্য জীবন, পরিবারে শতাধিক সদস্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৯ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘ভালোবাসা যতো বড়, জীবন ততো বড় নয়’, বা ‘ভালোবাসার সাধ পূর্ণ তো হয় না কোনোদিন’- এই কথাগুলো ম্যানোয়েল অ্যাঞ্জেলিম দিনো ও মারিয়া দি সুজা দিনোর দাম্পত্য জীবনের বেলায় গভীর সত্য। ‘ভালোবাসা কালজয়ী’—এ কথার সপক্ষে ম্যানোয়েল ও মারিয়া তাদের দাম্পত্য জীবনকেই প্রমাণ হিসেবে তুলে ধরেন! ব্রাজিলের এই দম্পতি এ বছর ভালোবাসা দিবসে তাদের গাঁটছড়া বাঁধা জীবনের ৮৪ বছর ৭৭ দিন পার করলেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তারাই এখন সবচেয়ে বেশি দিন ধরে একসঙ্গে দাম্পত্য জীবন কাটানো দম্পতি, যাদের দুজনই বেঁচে আছেন। ১৪ই ফেব্রুয়ারি নিজেদের ওয়েবসাইটে এক প্রতিবেদনে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ ম্যানোয়েল-মারিয়া দম্পতিকে এ স্বীকৃতি দিয়ে খবর প্রকাশ করেছে।

ম্যানোয়েলের বয়স এখন ১০৫ বছর, মারিয়ার ১০১। ১৯৪০ সালে তারা বিয়ে করেন। তবে তাদের প্রথম পরিচয় হয় আরও চার বছর আগে, ১৯৩৬ সালের দিকে।

প্রথম দেখা ছিল খুবই সাধারণ। তবে দ্বিতীয় সাক্ষাতে মারিয়ার প্রেমে পড়ে যান ম্যানোয়েল, সেটা ১৯৪০ সালের দিকে। দেরি না করে মারিয়াকে বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। দুরু দুরু বুকে মারিয়াকে নিজের মনের কথা জানান। মারিয়া তাকে ফেরাননি। কিন্তু শুরুতে মারিয়ার মায়ের সম্মতি ছিল না। নিজেকে প্রমাণ করে ম্যানোয়েল প্রেমিকার মায়ের সম্মতি আদায় করেন।

এ দম্পতি কৃষিকাজ করতেন। কৃষিকাজ করেই তারা ১৩ সন্তানকে লালন-পালন করেছেন। তাদের ৫৫ নাতি-নাতনি রয়েছে। নাতি-নাতনিদের রয়েছে আরও ৫৪ সন্তান এবং সেই সন্তানদের আরও ১২ বাচ্চাকাচ্চা। সব মিলিয়ে এখন শতাধিক সদস্যের পরিবার এই দম্পতির।

এই দুই শতবর্ষী এখন পরিবারের মধ্যমণি হয়ে শান্তিতে দিন পার করছেন। দিনের বেশিরভাগ সময় ম্যানোয়েলের বিশ্রামে কাটে। তবে তিনি নিয়মিত স্ত্রীর সঙ্গে রেডিওতে প্রার্থনাবাণী শোনেন।

এত দীর্ঘ দাম্পত্য জীবনের রহস্য জানতে চাইলে মারিয়া এবং তার পরিবার থেকে বলা হয়, খুব সহজ—ভালোবাসা এবং এটা এমন কিছু, সবচেয়ে অত্যাধুনিক কম্পিউটার এর হিসাব করতে পারবে না।

এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ সময় দাম্পত্য জীবন কাটানোর রেকর্ড কানাডার ডেভিড জ্যাকব হিলার এবং সারাহ ডেভি হিলারের দখলে। এ দম্পতি ৮৮ বছর ৩৪৯ দিন একত্রে কাটিয়েছেন। সারাহ ডেভির মৃত্যু তাদের আলাদা করেছে।

হা.শা./ আই.কে.জে/

দাম্পত্য জীবন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250