শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

অনেক আনন্দ দিয়েছি, আরও দেওয়ার চেষ্টা করব: মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০০ পূর্বাহ্ন, ২৩শে জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দলের এমন সাফল্যে গ্যালারিজুড়ে আলবিসেলেস্তে সমর্থকদের যে বাঁধভাঙা উল্লাস, তা ছুঁয়ে গেছে অধিনায়ক লিওনেল মেসিকেও। ম্যাচ শেষে মাঠের লড়াই, দলের ভেতরের রসায়ন এবং সমর্থকদের ভালোবাসা নিয়ে পরম তৃপ্তিতে কথা বলেছেন এই ফুটবল জাদুকর।

ভক্তদের এই অনাবিল আনন্দ দেওয়া প্রসঙ্গে আর্জেন্টিনা অধিনায়ক বলেন, ‘আমরা ইতিমধ্যে মানুষকে অনেক আনন্দের উপলক্ষ দিয়েছি, তবে আমাদের চেষ্টা থাকবে সামনে তাদের আরও বেশি আনন্দ উপহার দেওয়ার।’

ডালাস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই পেনাল্টি মিসের ধাক্কা সামলে পরে জোড়া গোল করে দলকে জেতান মেসি। এর আগের ম্যাচে করেছেন হ্যাটট্রিক। সবমিলিয়ে দুই ম্যাচে ৫ গোল তার, ‘এই জয়ে আমি দারুণ আনন্দিত, তবে ম্যাচটি সত্যিই খুব কঠিন ছিল। আমরা জানতাম মাঠের লড়াইটা ভীষণ তীব্র ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। আমাদের জন্য প্রথম দুই ম্যাচ থেকে পুরো ছয়টি পয়েন্ট তুলে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।’

চলতি বিশ্বকাপে মাঠের লড়াই কতটা কঠিন হচ্ছে, তা মনে করিয়ে দিয়ে মেসি বলেন, ‘এই বিশ্বকাপে প্রতিটি ম্যাচই ভীষণ সমানে-সমানে এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। জয় পাওয়াটা স্বাভাবিকভাবেই আমাদের পরিকল্পনার অংশ ছিল, তবে আমরা জানতাম কাজটা মোটেও সহজ হবে না। আজকের দিনে কেউ কাউকে এক বিন্দুও ছাড় দেয় না, প্রতিটি ম্যাচই খেলা হয় তুমুল গতি আর তীব্রতা নিয়ে। আমাদের চেনা ছন্দের সেই দীর্ঘ সময় বল দখলে রাখার কাজটা আজ আমাদের জন্য বেশ কঠিনই ছিল।’

তবে সব বাধা পেরিয়ে পূর্ণ পয়েন্ট পাওয়ায় স্বস্তি প্রকাশ করে অধিনায়ক যোগ করেন, ‘সব কিছুর ঊর্ধ্বে এই জয়টাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিচ্ছে। ম্যাচটি আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, একই সঙ্গে ছিল বেশ কঠিন ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সামনের পথচলার জন্য এই জয় আমাদের মনে বড় একটা স্বস্তি দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরের রাউন্ড নিশ্চিত করা, আর প্রতিটি ম্যাচ জেতা তো সবসময়ই আমাদের পরিকল্পনায় থাকে।’

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250