রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

‘আমরা আর্জেন্টাইনরা বিশ্বচ্যাম্পিয়ন, সবাই আমাদের হারাতে চায়’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ১৬ই জুন ২০২৬

#

শিরোপা ধরে রাখার অভিযানে আগামীকাল নামবে আর্জেন্টিনা। ছবি: এএফপি

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ হতে চলল। ব্রাজিল, জার্মানি, স্পেনের মতো র‍্যাঙ্কিংয়ের প্রথম সারির দলগুলোর খেলাও হয়ে গেছে। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এখনো মাঠে নামা হয়নি। শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে এক রকম হুংকার ছুড়লেন দলটির তারকা ফুটবলার নিকোলাস ওতামেন্দি।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এমনিতেই তো বাড়তি চাপ রয়েছে আর্জেন্টিনার। তার চেয়েও বড় দুশ্চিন্তা খেলোয়াড়দের চোট। মিনি হাসপাতালে পরিণত হওয়া দলটির ডিফেন্ডার লিওনার্দো বালের্দি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে ডাক পেয়েছেন মার্কোস সেনেসি। এ ছাড়া অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকোরও খেলা নিয়ে সংশয়। গতকাল সংবাদ সম্মেলনে দলটির আরেক ডিফেন্ডার ওতামেন্দি বলেন, ‘আমরা জানি, আমরা চ্যাম্পিয়ন, তাই সবাই আমাদের হারাতে চাইবে।’

আগামীকাল কানসাস সিটিতে বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আলবিসেলেস্তেরা। আর আলজেরিয়ার র‍্যাঙ্কিং ২৭। তবে এবারের বিশ্বকাপে নিয়মিত চমক দেখা যাচ্ছে। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে নবাগত কেপ ভার্দে। তার আগে ব্রাজিল-মরক্কো ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।

এবারের বিশ্বকাপই নয়। এর আগে ২০২২ ফুটবল বিশ্বকাপ আর্জেন্টিনা শুরু করেছিল সৌদি আরবের কাছে হেরে। পরবর্তীতে তারা জিতেছিল বিশ্বকাপ। আলজেরিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ওতামেন্দি কাতার বিশ্বকাপের প্রসঙ্গ উল্লেখ করেছেন। আর্জেন্টাইন এই ডিফেন্ডার গতকাল বলেন, ‘আমরা ২০২২ ফুটবল বিশ্বকাপের উদাহরণ দেখেছি। যেকোনো দলই বেকায়দায় ফেলতে পারে। নিজেদের খেলাটা খেলতে হবে। তাদেরও ভালো খেলোয়াড় আছে। সব মিলিয়ে আমাদের রক্ষণভাগ শক্তিশালী বজায় রাখার চেষ্টা করতে হবে।’

আলজেরিয়া ১২ বছর পর বিশ্বকাপ খেলছে এবার। র‍্যাঙ্কিংয়েও আর্জেন্টিনা তাদের চেয়ে এগিয়ে। তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ব্রাজিল-মরক্কো, স্পেন-কেপভার্দে ম্যাচ দেখে বুঝেছেন, বিশ্বকাপে ঘটতে পারে যেকোনো কিছুই। ২২ ও ২৮ জুন গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

ফুটবল বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250