সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

কার চাই এমন বানর, যে বাসন মাজে আবার রুটিও বানায়!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, একটি বানর মানুষের মতো বাসন মাজছে আবার রুটিও বেলছে। শুধু তাই নয়, মশলাও বাটতে পারে বানরটি। সম্প্রতি এই বানরের বাসন মাজার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

প্রতিবেদনটি থেকে জানা যায়, গৃহকর্মে পারদর্শী এই বানরের নাম রানি। ভারতের উত্তরপ্রদেশের এক গ্রামে গত ৮ বছর ধরে এক কৃষক পরিবারের সদস্য এটি। পরিবারের বাকি সদস্যরা যেমন ঘরের কাজ সামলান, বানর রানিও তেমন। মোবাইল ফোনে ভিডিও দেখতেও খুব ভালোবাসে রানি।  

আরো পড়ুন : জিভ দিয়ে ৫৭টি ফ্যান থামিয়ে নাম উঠল গিনেস বুকে!

যে পরিবারের সঙ্গে রানি থাকে ওই পরিবারের গৃহকর্তার নাম বিশ্বনাথ। বিশ্বনাথের পরিবার জানায়, কেউ বানর বলুক এটা নাকি মোটেই পছন্দ নয় রানির।  

৮ বছর আগে নিজের দল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল রানি। সেই সময় তাদের দল উত্তরপ্রদেশের এই গ্রামের আশপাশেই ছিল। দলছুট হওয়ার ফলে আর ফেরা হয়নি ছোট্ট বানরটির। এরপর থেকে রানি নামে বিশ্বনাথের পরিবারের একজন সদস্য হয়ে থেকে গেছে সে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এস/ আই.কে.জে/

বানর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250