মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন *** উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫ *** মতপ্রকাশের প্রতীক নয়, লেখক হিসেবে অমরত্ব চান সালমান রুশদি *** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান

গুড় দুধের পাটিসাপটার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৭ পূর্বাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

শীতকালে বাড়িতে বাড়িতে নানা রকম পিঠা তৈরির ধুম পড়ে যায়। পাটিসাপটা, পুলি পিঠা, দুধপুলি, চিতই বা ভাপা পিঠা সবই খেয়েছেন নিশ্চয়। এবার বানাতে পারেন একটু অন্যরকম স্বাদের পিঠা। গুড় দুধের পাটিসাপটা। রইল রেসিপি-

উপকরণ: চালের গুঁড়া ৩/৪ কাপ, সুজি ১/২ কাপ, লবণ ১/৪ চা-চামচ, মিহি চিনি ১/২ কাপ, দুধ আড়াই কাপ, ক্ষীর সন্দেশ পরিমাণমতো, ভাজার জন্য ঘি বা তেল, পানি ১/৪ কাপ, দুধ ১/২ লিটার এবং পাটালি গুড় ১০০ গ্রাম।

প্রণালী: একটি পাত্রে চালের গুঁড়া, সুজি, লবণ এবং চিনি নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটিতে অল্প অল্প করে দুধ দিয়ে ফেটাতে থাকুন। যতক্ষণ না একটি ঘন ব্যাটার তৈরি হচ্ছে। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিন।

আরো পড়ুন : শীত জমে উঠুক ‘দুধ গোকুল’ পিঠার স্বাদে!

এবার ফ্রাইংপ্যানে কিছুটা পানি দিন, তারপর দুধ নিয়ে হালকা করে জ্বাল দিতে থাকুন। মিনিট দশেক রাখার পর তাতে পাটালি গুড় দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ নাড়তে থাকলে পাটালি গুড় সম্পূর্ণভাবে দুধে মিশে যাবে। তারপর দুধ আবার লো ফ্লেমে ফুটিয়ে ঘন করে নিন।

এবার ফ্রাইংপ্যানে ঘি কিংবা তেল ব্রাশ করে নিন। অল্প ব্যাটার নিয়ে প্যানের উপর গোল করে ছড়িয়ে দিন। গোল সাপটা অল্প কাঁচা থাকতেই তার উপর ক্ষীর দিয়ে দিন। তারপর পাটিসাপটার মতো করে ভাজ করে নিন। সবকটি তৈরি হয়ে গেলে একে একে সাবধানে গুড় মেশানো ঘন দুধে দিয়ে আবার জ্বাল নিন। ব্যস তৈরি মজার গুড় দুধের পাটিসাপটা।

এস/ আই.কে.জে


দুধের পাটিসাপটা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250