শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

বিয়ে টিকিয়ে রাখতে নবদম্পতিকে তালাবদ্ধ ঘরে আটকে রাখাই যেখানে নিয়ম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় এমন একটি জাতি রয়েছে যাদের মধ্যে রয়েছে বিবাহের একটি অদ্ভুত রীতি। যেখানে বিয়ের পর বর-কনেকে তিন দিন একটি ঘরে আটকে রাখা হয়।

ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও বোর্নিয়ো অঞ্চলে বসবাসকারী টিডং উপজাতি এই অদ্ভুত রীতি পালন করে। টিডং শব্দের অর্থ ‘পাহাড়ে বসবাসকারী মানুষ’। এই উপজাতির প্রধান পেশা কৃষিকাজ। টিডং সম্প্রদায়ের মতে, বিবাহ একটি পবিত্র অনুষ্ঠান।

তাদের বিশ্বাস বর-কনে  বিয়ের প্রথম তিন দিন শৌচাগার ব্যবহার করলে তা নবদম্পতির জীবনের পবিত্রতা নষ্ট করে দেবে। তাই বিবাহের পবিত্রতা বজায় রাখার জন্য নবদম্পতিকে তিন দিন শৌচাগার ব্যবহার করতে নিষেধ করা হয়। যদি তারা এটি করে ফেলেন তা হলে এটিকে একটি অশুভ লক্ষণ হিসাবে চিহ্নিত করা হয়।

অন্যদিকে  দম্পতি এই ঐতিহ্য যাতে মেনে চলেন তা নিশ্চিত করার জন্য পরিবারের সদস্যরা নবদম্পতির উপর নজর রাখেন। অনেক সময় নববিবাহিত দম্পতিকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। তারা যাতে বেরিয়ে যেতে না পারেন।

উপজাতিরা বিশ্বাস করেন, শৌচাগার একটি ময়লা জায়গা এবং এখানে নেতিবাচক শক্তি থাকে। সেই শক্তি বর এবং কনের সম্পর্কের ক্ষতি করতে পারে। এমনকি বিবাহে ফাটল ধরাতে পারে। এই তিন দিনে, নবদম্পতিদের শৌচাগারে যাওয়ার প্রয়োজন যাতে না হয় সে জন্য খুব কম খাবার দেওয়া হয়। পানের জন্য পানিও দেওয়া হয় খুব মেপে।

কেসি/ আই.কে.জে





বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250