শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

শান্তি আলোচনার ‘চূড়ান্ত পর্যায়ে’ পৌঁছালে জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসবেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১২ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিন বছর ধরে চলা যুদ্ধের অবসান নিয়ে শান্তি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ পৌঁছালে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত। আজ বৃহস্পতিবার (১৯শে জুন) সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের এ কথা বলেন পুতিন। খবর এএফপির।

এ সময় প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘সামরিক আইনের আওতায় জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শান্তিচুক্তিতে তার সই করার কোনো অধিকার নেই। তবে কিয়েভ এই দাবিকে ভিত্তিহীন প্রচারণা বলে উড়িয়ে দিয়েছে।’

সেন্ট পিটার্সবার্গে এএফপিসহ বিদেশি সাংবাদিকদের তিনি আরও জানান, ‘আমাদের এমন একটি সমাধানে পৌঁছাতে হবে, যা কেবল বর্তমান সংঘাতের অবসানই নয়, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আবার যেন না ঘটে, সেটিও নিশ্চিত করবে।’

ভলোদেমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসার বিষয়ে পুতিন বলেন, ‘আলোচনাটা হবে কেবল ‘চূড়ান্ত পর্যায়ে’, যেন বারবার বিষয়টি নিয়ে বসতে না হয়, বরং তা একবারেই শেষ করা যায়।’

সম্প্রতি থেমে গেছে রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন বছর ধরে চলা যুদ্ধ শেষ করার আলোচনা। রুশ প্রেসিডেন্ট পুতিন যুদ্ধ বন্ধে তার কঠোর শর্তগুলো থেকে সরে আসছেন না, এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও সরাসরি দেখা করতে রাজি নন। কিয়েভ অভিযোগ করেছে, মস্কো শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করে যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করছে।

আরএইচ/


ভলোদিমির জেলেনস্কি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250