শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে।

আজ বুধবার (৩১শে ডিসেম্বর) সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে এমন চিত্র দেখা যায়। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি বাড়ছে। আজ দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।  

জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কোনো গাড়ি যেন মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে না আসে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ংয়ের পাশের প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে বিকল্প হিসেবে কয়েকটি পথ খুলে দেওয়া হয়েছে।খামারবাড়ি ও বিজয় সরণি এলাকার সড়কগুলো উন্মুক্ত রাখা হয়েছে, যেসব পথ ব্যবহার করে মানুষ জানাজায় অংশ নিতে পারবেন।

এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা জানাজায় অংশ নিতে আসছেন। অনেকের হাতে দেশের জাতীয় পতাকা ও দলের পতাকা দেখা গেছে, আবার কারও হাতে রয়েছে কালো পতাকা।

জে.এস/

খালেদা জিয়া জানাজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250