বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক *** ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন *** ১১৭ কিমি গতিতে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, ৩ নম্বর সতর্কতা *** সাবেক মন্ত্রী রেজাউল করিমের ২ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ *** গোপালগঞ্জে আরেক এমপির বাড়িতে আগুন, ভবনে থাকা ক্লিনিকের রোগীদের মধ্যে আতঙ্ক *** আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়ানোর আগেই গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী *** নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের লীগের হামলা, নিহত ২ *** আদালত প্রাঙ্গণে আইনজীবী সোহাগের ওপর হামলা ও গ্রেপ্তার, নিন্দা জানাল পেশাজীবী মানবাধিকার পরিষদ *** মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

এআই নিয়ে নোবেলজয়ীর সতর্কবার্তা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) নিয়ে যুগান্তকারী গবেষণায় পুরস্কার পেয়েছেন দুই বিজ্ঞানী। পদার্থবিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের জন হোপফিল্ড ও যুক্তরাজ্যের জিওফ্রে হিন্টন। অথচ সেই এআই নিয়েই সকলকে সতর্ক করছেন হোপফিল্ড। 

তার দাবি, এআই সংক্রান্ত সাম্প্রতিক পদক্ষেপ অত্যন্ত আপত্তিকর। যদি এখনই নিয়ন্ত্রণ না করা হয় তাহলে সম্ভাব্য বিপর্যয়ের জন্য প্রস্তুত হতে হবে মানব জাতিকে। কেননা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণেই বিলুপ্তি ঘটতে পারে মানব সভ্যতার! এমন আশঙ্কা ক্রমশ জোরদার হচ্ছে। 

বিশেষ করে চ্যাটজিপিটির মতো বটের আবির্ভাবের পর থেকে সে সম্ভাবনা আরো পরিষ্কার হয়েছে। এর আগে এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন স্টিফেন হকিংয়ের মতো বিজ্ঞানী। এবার একই সুরে কথা বলেছেন সদ্য নোবেলজয়ী এই বিজ্ঞানী। নিউজার্সি বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে তিনি এই আশঙ্কার কথা বলেন। 

আরো পড়ুন : স্ত্রীকে নিজের ডিজাইন করা গাড়ি উপহার দিলেন জাকারবার্গ!

হোপফিল্ড বলেন, বুঝতে হবে প্রযুক্তি শুধুই ভালো বা খারাপ এই ধরনের অভিমুখে এগিয়ে যায় না। আমি একজন পদার্থবিদ। যা নিয়ন্ত্রণে নেই তা নিয়ে আমি অত্যন্ত বিরক্ত হই। যেটা আমি ভালো করে বুঝতে পারছি না সেই প্রযুক্তির ক্ষেত্রে  সীমাবদ্ধতাগুলো কী কী। এআই ঠিক এই প্রশ্নগুলোই তুলে ধরছে।

এস/ আই.কে.জে/

এআই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250