মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

সাউথ আফ্রিকায় যাচ্ছে রাব্বানীর ‘আনটাং’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৭ পূর্বাহ্ন, ১লা জুলাই ২০২৫

#

‘আনটাং’ সিনেমার পোস্টার ও নির্মাতা গোলাম রাব্বানী; ছবি: সংগৃহীত

আগামী ৪ঠা থেকে ৬ই জুলাই সাউথ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াটারলু ফিল্ম ফেস্টিভ্যাল। এ উৎসবে অফিশিয়ালি নির্বাচিত হয়েছে গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আনটাং’। তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতা নিজে।

গোলাম রাব্বানী বলেন, ‘উৎসব কর্তৃপক্ষ আমার সিনেমাটির খুব প্রশংসা করেছে। একই সঙ্গে চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য তারা আনুষ্ঠানিক দাওয়াতপত্রও পাঠিয়েছে। সাউথ আফ্রিকার ডারবান শহরের মানুষ আমার সিনেমাটি দেখবেন, এটা আমার জন্য বড় আনন্দের।’

এবারের উৎসবে স্থান পেয়েছে নানান দেশের ৮২টি চলচ্চিত্র ও ১৬টি মিউজিক্যাল ফিল্ম। এর মধ্যে একমাত্র বাংলাদেশের সিনেমা ‘আনটাং’। এর আগে ভেনিস ইন্টার কালচার ফিল্ম ফেস্টিভ্যালে ‘আনটাং’ অনারেবল মেনশন সম্মাননা অর্জন করেছে। গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রে অভিনয় করেছেন মিজানুর রহমান, প্রসূন আজাদ, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদীন ও মানিক সাহা প্রমুখ।

মানুষের বাক্‌স্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্প নিয়ে ২০২৪ সালের শুরুর দিকে নির্মিত হয়েছে ‘আনটাং’। এরই মধ্যে দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে সিনেমাটি।

সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250