রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম

‘বাংলাদেশের রাজনীতিতে আরেকটি প্রক্সি-মওদুদীবাদী দলের দরকার নেই’, কাদের ইঙ্গিত করলেন উপদেষ্টা মাহফুজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আরেকটি ‘প্রক্সি–মওদুদীবাদী’ দলের প্রয়োজন নেই। স্থানীয় সময় গতকাল শনিবার (১৩ই সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে শেয়ার করা এক স্ট্যাটাসে তিনি এই কথা বলেন।

মাহফুজ আলম তার স্ট্যাটাসে বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আমাদের আরেকটি প্রক্সি—মওদুদীবাদী দলের প্রয়োজন নেই। এরই মধ্যে আধ ডজন প্রক্সি সক্রিয় আছে। আপনি কিছুই নতুন যোগ করতে পারবেন না! বরং—পুনর্নির্ধারণ করুন, পুনর্গঠিত হোন এবং পুনরুদ্ধার করুন।’

উপদেষ্টা মাহফুজ আলম এই স্ট্যাটাসে ‘মওদুদীবাদী’ রাজনৈতিক দল বলতে কোন দলগুলোকে বুঝিয়েছেন, তা খোলাসা করেননি।

তবে বাংলাদেশের রাজনীতিতে সাধারণত মওদুদীবাদী রাজনৈতিক দল বলতে জামায়াতে ইসলামীকে বোঝানো হয়। কারণ, আবুল আলা মওদুদী নিজেই এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের স্বাধীনতার সময় এর বিরোধী করা দলটি পরে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায়। মওদুদীর দেওয়া তাত্ত্বিক ভিত্তির ওপর চলার কারণে এই দলটিকে মওদুদীবাদী দল বলে থাকেন অনেকে।

জে.এস/

বাংলাদেশের রাজনীতি উপদেষ্টা মাহফুজ আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250