বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানিয়ে জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি *** মানিক পশারীর জানাজা-দাফনে বাধার অভিযোগ তদন্তে জামায়াতের কমিটি *** তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপান প্রধানমন্ত্রীর *** রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন *** মাও সেতুংকে নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন এমবাপ্পে, দুঃখ প্রকাশ লা লিগার *** আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী *** বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা *** ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী *** শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** আওয়ামী লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন: জামায়াত আমির

যারা আমাকে বোরকা কিনতে বলেছিলেন, এই ছবিটা তাদের জন্য: বাঁধন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শোবিজের তারকাদের মধ্য থেকে অন্যতম সক্রিয় ভূমিকা রাখেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েও জানিয়েছিলেন নিজের প্রতিক্রিয়া। নির্বাচনের পরদিন শুক্রবার (১৩ই ফেব্রুয়ারি) আবারও নিজের সামাজিক মাধ্যমে ভিন্ন এক বার্তা শেয়ার করলেন তিনি। 

এদিন সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে বাঁধন লেখেন, আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত। ওয়েল ডান, বাংলাদেশ! নির্ঘুম রাত কাটানোর পর এক শান্তিপূর্ণ সকাল। নিজেকে কৃতজ্ঞ এবং অত্যন্ত গর্বিত মনে হচ্ছে। 

সেই পোস্টে পাশাপাশি দুটি ছবি প্রকাশ করেন বাঁধন- যার একটিতে তিনি বোরকা পরিহিতা, অন্যটিতে হাতাকাটা ব্লাউজের সঙ্গে শাড়িতে দেখা যায়। ভিন্ন দুই রূপের দুই ছবির মাধ্যমে সমালোচকদের উদ্দেশে স্পষ্ট জবাব দেন 

পোশাক পরা নিয়ে সমালোচনার জবাবে অভিনেত্রী লেখেন, যারা আমাকে ‘বোরকা’ কিনতে বলেছিলেন তাদের জন্যই এই ছবি। ছোটবেলা থেকেই আমি নিয়মিত বোরকা পরি। আমার কাছে এটি আরেকটি পোশাক। এর থেকে বেশি আর কিছুই নয়। কখনো ঘরোয়া পোশাক ঢাকতে, কখনো তেল দেয়া চুল আড়াল করতে, কখনো জনসমাগমে মিশে যেতে এতটাই সহজ পোশাক।

এছাড়া যারা তাকে ট্রোল ও সমালোচনা, অপমান কিংবা হেনস্তা করার চেষ্টা করেছেন- এই পোস্টটি তাদের জন্যও বলে উল্লেখ করেন বাঁধন।  

পাশাপাশি নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে অভিনেত্রী বলেন, যারা জিতেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা। আর যারা জিততে পারেননি, তাদের জন্যও অভিজ্ঞতাটাই এক ধরনের বিজয়। সবশেষে দেশপ্রেমের কথা উল্লেখ করে বাঁধনের বার্তা, ‘এই দেশ আমাদের সবার—সম্মান ও ঐক্যই হওয়া উচিত আমাদের চূড়ান্ত লক্ষ্য।’ 

জে.এস/

আজমেরী হক বাঁধন অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250