মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

মধ্যপ্রাচ্যে ‘বরবাদ’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ১৭ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। গত ঈদে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর সম্প্রতি মুক্তি পেয়েছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, নিউজিল্যান্ড ও ডেনমার্কে। এবার সিনেমাটি মুক্তি পেল মধ্যপ্রাচ্যে। 

জানা গেছে, গত বহৃস্পতিবার (১৫ই মে) ‘বরবাদ’ মুক্তি পেয়েছে সংযুক্ত আরব আমিরাত (দুবাই), ওমান, কাতার ও বাহরাইনে। সেখানে সিনেমাটি ডিস্ট্রিবিউট করছে পিএইচএফ। 

এ বিষয়ে সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি জানান, ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে এ প্রথম বাংলাদেশি কোনো সিনেমা ডিস্ট্রিবিউট করছে পিএইচএফ। 

তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে সেন্সর করিয়ে সিনেমা রিলিজ করা সময়সাপেক্ষ ব্যাপার। সবকিছু গুছিয়ে আনতে কিছুটা সময় লেগেছে। মধ্যপ্রাচ্যে প্রচুর বাংলাদেশি থাকেন। আশা করছি, তারা সাবাই থিয়েটারে গিয়ে ছবিটি  দেখবেন।’

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। এ ছাড়া অভিনয় করেছেন মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত ও মামুনুর রশীদ প্রমুখ।

এইচ.এস/

সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250