মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি *** সাবেক উপদেষ্টাকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ *** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা

অ্যাশেজের প্রথম টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের, কারা খেলবেন পার্থে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের প্রথম টেস্টের জন্য ১২ জনের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। পার্থের এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টেস্ট ক্রিকেটের সবচেয়ে পুরোনো মহারণ। প্রশ্ন হলো: আগামীকাল ২১শে নভেম্বর শুরু হতে যাওয়া এই টেস্টে ইংল্যান্ড কি তাদের পরিকল্পনামতো শুধুই পেসারদের নিয়ে আক্রমণ সাজাবে, নাকি শেষ মুহূর্তে যোগ হবে স্পিন?

আপাতত পেসার মার্ক উডের সঙ্গে স্পিনার শোয়েব বশিরকেও স্কোয়াডে রেখেছে ইংল্যান্ড। তবে ইংল্যান্ডের থিঙ্কট্যাংক—অধিনায়ক বেন স্টোকস এবং কোচ ব্রেন্ডন ম্যাককালামের মাথায় ঘুরছে অন্য চিন্তা। ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, অ্যাশেজের সবচেয়ে দ্রুতগতির উইকেটে এবার পেস দিয়েই প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার কৌশল সাজাচ্ছেন তারা।

মার্ক উডকে বেশ ফিট মনে করা হচ্ছে। গত সপ্তাহে লায়নসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সামান্য চোট পেলেও তিনি এখন পুরোপুরি প্রস্তুত। বলা যায়, একাদশে উডের জায়গা প্রায় নিশ্চিত। কিন্তু পুরো আক্রমণ শুধুই পেসনির্ভর হবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও কিছুটা সময় নিতে চায় ইংলিশ টিম ম্যানেজমেন্ট।

এবারের একাদশে উডসহ পাঁচজন থাকছেন, যাদের অস্ট্রেলিয়ায় খেলার পুরোনো অভিজ্ঞতা আছে। বাকিরা স্টোকস, জ্যাক ক্রলি, জো রুট ও ওলি পোপ। ২০২১-২২ মৌসুমের সফরে উড ছিলেন দারুণ ছন্দে। ২৬.৬৪ গড়ে নিয়েছিলেন ১৭ উইকেট।

সেই সফরে হোবার্টে শেষ টেস্টে ৩৭ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার–সেরা বোলিং করেন উড। গোলাপি বলের দিবারাত্রির সেই টেস্টে কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই মাঠে নেমেছিল ইংল্যান্ড। অ্যাডিলেডের দিবারাত্রির টেস্টেও বিশেষজ্ঞ স্পিনার খেলায়নি ইংল্যান্ড। তবে সিদ্ধান্তটি যে ভুল ছিল, সেটা পেসার ওলি রবিনসনকে দিয়ে স্পিন বোলিং করিয়ে বুঝিয়েও দিয়েছিল ইংল্যান্ড।

অস্ট্রেলিয়ায় লাল বলের কোনো ম্যাচে ইংল্যান্ড সর্বশেষ কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই মাঠে নেমেছে ১৯৯৮ সালের বক্সিং ডে টেস্টে। এ বছরের জুলাইয়ে কিয়া ওভালে ভারতের বিপক্ষে টেস্টেও তাদের দলে বিশেষজ্ঞ স্পিনার ছিল না। অফ স্পিনার বশির তখন আঙুলের চোটে দলের বাইরে। তার জায়গায় আরেক স্পিনার লিয়াম ডসনকে নেওয়া হলেও চতুর্থ টেস্টের আগেই বাদ পড়েন।

অস্ট্রেলিয়ার উইকেটে বশিরের ওপর থেকে আসা ‘রিলিজ পয়েন্ট’ আর ওভারস্পিন বেশ মানানসই। গত বছর ভারত সফরে তাকে দলে নেওয়ার সময় এসব দক্ষতার প্রশংসা করেছিলেন স্টোকস ও ম্যাককালাম।

অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন পার্থে দারুণ সফল। পাঁচ টেস্টে ২০.৮৬ গড়ে ২৯ উইকেট পেয়েছেন তিনি। অভিজ্ঞতায় বশিরের চেয়ে অনেক এগিয়ে।

বশির এখন পর্যন্ত ১৯ টেস্টে ৩৯.০০ গড়ে ৬৮ উইকেট নিয়েছেন। ২২ বছর বয়সী এই স্পিনার সম্প্রতি লায়নসের বিপক্ষে গা গরমের ম্যাচে ভুগেছেন। ২৪ ওভারে ১৫১ রানে পেয়েছেন মাত্র ২ উইকেট।

জে.এস/

মার্ক উড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250