শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

শ্রীলঙ্কার কাছে হেরে ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

হংকং সিক্সেস এর ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের। সেমিফাইনালে বাংলাদেশকে ৩ উইকেট ও ১ বল হাতে রেখেই হারালো শ্রীলঙ্কা।

রোববার (৩রা নভেম্বর) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান করে বাংলাদেশ। জবাবে ৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

এদিন আগে ব্যাট করা বাংলাদেশ ভালো সূচনা পেয়েছিল জিশান আলম ও আব্দুল্লাহ আল মামুনের ব্যাটে। ২ ওভারের আগেই ৩৮ রান যোগ হয় বাংলাদেশের স্কোরকার্ডে। কিন্তু দ্বিতীয় ওভারের শেষ বলে সামারাকুন ফেরান মামুনকে। ৪ বলে ১৬ রান করে বিদায় নেন তিনি।

পরের ওভারে জিশানও বিদায় নেন। ১১ বলে ১ চার ও ৫ ছয়ে ৩৬ রান করেন এই তরুণ ওপেনার। রতনায়কের ওভারের পরের বলে ইয়াসির আলিও বিদায় নিলে বিপদে পড়ে বাংলাদেশ। বাংলাদেশের রান তখন ৫৮।

পঞ্চম ওভারে আবু হায়দারকেও ফেরান রতনায়েকে। ৬ বলে ৩ ছয়ে ১৮ রান করেন তিনি। সেই ওভারের পঞ্চম বলে সোহাগ গাজীও বিদায় নেন। ২ বলে ৬ রান করেন তিনি। শেষ উইকেটে সাইফউদ্দিন একাই খেলেন, কিন্তু শেষ ওভারে পর্যাপ্ত রান বের করতে পারেননি। বিমুক্তির সেই ওভারে মোটে ১৪ রান নিতে পারেন তিনি। ১২ বলে ৩ চার ও ১ ছয়ে ২৩ রানে অপরাজিত থাকেন সাইফ।

আরো পড়ুন : বার্সার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চান সাফজয়ীরা

রতনায়েকে ২ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। সামারাকুন ১ ওভারে ২৪ রান দিয়ে বাকি উইকেটটি শিকার করেন।

জবাবে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ঝড় তোলে। সাইফের করা প্রথম ওভারে ৬টি চার মেরে ২৫ রান তোলেন সান্দুন ভেরাকোড্ডি। ঝড় তোলা এই ওপেনার মাত্র ১৬ বলে ৭ চার ও ৩ ছয়ে অর্ধশতক পূর্ণ করে রিটায়ার্ড হার্ট হন।

তৃতীয় ওভারে আরেক ওপেনার ধনাঞ্জয়া লাকশান আবু হায়দারের বলে বিদায় নেন। ৬ বলে ২৪ রান করেন তিনি।

পঞ্চম ওভারে জিশান আলম জোড়া উইকেট শিকার করে ম্যাচ জমিয়ে তোলেন। লিহারু মাধুশঙ্কা (৩) এবং সামারাকুনকে ৯৬) ফেরান তিনি। তবে পরের ওভারে রতনায়েকে (৩) এবং বিমুক্তি (১২) ম্যাচ জিতিয়েই ফেরেন।

জিশান ১ ওভারে মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। আবু হায়দার ১ ওভারে ২০ রান দিয়ে বাকি উইকেটটি পান। 

এস/কেবি

বাংলাদেশ দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250