শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

বার্সার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চান সাফজয়ীরা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২রা নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সংবর্ধনা দেওয়া হয়। গত ৩০শে অক্টোবর নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী দল।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সদ্য সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সবাই প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তাদের স্বপ্ন এবং তাদের দৈনন্দিন সংগ্রামের কথা ভাগাভাগি করেন। সেখানেই জাতীয় দলের উইঙ্গার কৃষ্ণা রানী প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন, এশিয়ার বাইরে তাদের জন্য একটি প্রীতি ম্যাচের ব্যবস্থা করতে। বিশেষ করে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বার্সেলোনার বিপক্ষে খেলতে চান মেয়েরা।

সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস বিজয়ী খেলোয়াড়দের বিভিন্ন দাবি ও কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং অগ্রাধিকারভিত্তিতে সমাধানের প্রতিশ্রুতি দেন। নারী ফুটবলারদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘এই সাফল্যের জন্য আমি পুরো জাতির পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানাই। জাতি তোমাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের দেশের মানুষ সাফল্য চায়, আর তোমরা সেই সাফল্য এনে দিয়েছ।’

ওআ/কেবি

নারী ফুটবলার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250