শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ইসরায়েলের দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করতে দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইসরায়েল। তবে যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ মিসরের এক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস।

এছাড়া গাজা উপত্যকা ছেড়ে নিরাপদে অন্য কোনো দেশে চলে যাওয়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন হামাসের জ্যেষ্ঠ নেতারা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো মঙ্গলবার (২৩শে জানুয়ারি) জানায়, হামাসকে দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল।

এছাড়া ইয়াহিয়া সিনওয়ারসহ সশস্ত্র এ গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতাদের নিরাপদে গাজা ছাড়ার সুযোগ দেওয়ার প্রস্তাবও দেয় দখলদার ইসরায়েল।

ইসরায়েলের এই অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস জানিয়েছে, জিম্মিদের মুক্ত করতে চাইলে সব সেনাকে গাজা থেকে প্রত্যাহার করে নিতে হবে। যেন সাধারণ প্যালেস্টাইনিরা তাদের ঘর-বাড়িতে ফিরতে পারেন।

আরও পড়ুন: গাজায় দুই মাস যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের

নাম প্রকাশ না করার শর্তে মিসরের ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, কাতারের সঙ্গে তারা এখন একাধিক প্রস্তাব নিয়ে কাজ করছেন। যেসব প্রস্তাবে রয়েছে যুদ্ধ বন্ধ, জিম্মিদের মুক্তি এবং সমস্যা সমাধানে কার্যকরী পরিকল্পনা গ্রহণ।

গত বছরের নভেম্বরে কাতার ও মিসরের মধ্যস্থতায় সাতদিনের যুদ্ধবিরতি পালন করে হামাস ও ইসরায়েল। ওই যুদ্ধবিরতি চলাকালীন হামাস ১০৫ জিম্মিকে মুক্তি দেয়। কিন্তু জিম্মিদের মুক্তির শর্ত নিয়ে মতভেদ দেখা দেওয়ায় সেই যুদ্ধবিরতিটি ভেস্তে যায়। এখন ইসরায়েল আবারও যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছে। তবে হামাস জানিয়েছে, তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করা ছাড়া অন্য আর কোনো চুক্তিতে রাজি হবে না।

সূত্র: এপি, টাইমস অব ইসরায়েল

এসকে/ 

গাজা ইসরায়েল যুদ্ধবিরতি হামাস প্যালেস্টাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250