সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

ভিক্ষা করেই কোটিপটি পরিবার, বিয়ের পর জানতে পারেন ডাক্তার নববধূ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভিক্ষা করেই কোটিপতি।  বিশাল অট্টালিকা। সেখানে সুইমিং পুল থেকে শুরু করে জিমসহ নামীদামি গাড়ি আছে। বাড়ির লোকদের ভিক্ষুক ছদ্মবেশ দেওয়ার জন্য আছেন একজন মেকআপ আর্টিস্ট। ঘটনাক্রমে এ রকম পরিবারের এক সদস্যের সঙ্গে বিয়ে হয়েছে এক ডাক্তার তরুণীর।  

ঘটনাটি পাকিস্তানের লাহোর শহরের। এই তরুণী সদ্য এমবিবিএস পাশ করেন। এরপরই মেয়ের বিয়ে দেবে বলে ঠিক করেন বাবা। যথারীতি বিত্তশালী এক পরিবারে তিনি কন্যাদান সারেন। বিয়ের পর ওই তরুণী দিব্যি ভালো ছিলেন। আরাম আয়েশে দিনও কাটছে তার।

তরুণীর দাবি, শ্বশুরবাড়ির লোকরা তাকে দিয়ে বাড়ির কোনো কাজ করান না। এভাবেই শ্বশুরবাড়িতে ছয় মাস কাটানোর পর তরুণী লক্ষ্য করেন, গোটা পরিবার আচমকাই বাড়ি থেকে উধাও হয়ে যাচ্ছে। এতেই তরুণীর মনে সন্দেহ জাগে। তারপর বাড়ির বেসমেন্টে  গিয়ে তরুণী দেখেন, একগুচ্ছ ছেঁড়া জামা-কাপড়। সেগুলো সম্পর্কে খোঁজ নিতে গিয়েই জানতে পারেন, ওই জামা-কাপড় পরেই পরিবারের সদস্যরা ভিক্ষা করতে যান।

ওই তরুণীর একটি সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে তরুণী তার সঙ্গে ঘটা ঘটনাটি সবাইকে জানান। সেখানে তিনি গোটা ঘটনার বিবরণ দিয়ে জানিয়েছেন, শ্বশুরবাড়ির লোকদের ভিক্ষুক ছদ্মবেশ দেওয়ার জন্য একজন মেকআপ আর্টিস্ট আছেন।

তরুণীর আরও দাবি, ভিক্ষা করেই কোটিপতি হয়েছে তার শ্বশুরবাড়ি। ভিডিওটির শেষে নেটিজেনদের প্রতি তরুণী সতর্কবার্তা, ভালো করে খোঁজখবর নেওয়ার পরেই মেয়ের বিয়ে দেবেন।

কেসি/এইচ.এস


নববধু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250