শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

একাদশে রেজিস্ট্রেশন শুরু ১৫ই সেপ্টেম্বর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

একাদশ শ্রেণিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে আগামী ১৫ই সেপ্টেম্বর। এ কার্যক্রম চলবে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত।

সোমবার (৯ই সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চিঠিতে এ তথ্য জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ না করতে পারলে বোর্ড দায়ী থাকবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইট (https://www.xiclassadmission.gov.bd) এর (College Login) প্যানেল (কলেজের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড) দিয়ে লগইন করে আগামী ৩০শে সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের জন্য প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে পাঠানোর সব কাজ শেষ করার জন্য বলা হলো।

এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ অনলাইনে ভর্তি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ওআ/কেবি


একাদশে ভর্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250