বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী *** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

ভারতে বিরোধীদলীয় নেতার পদ পেলেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৭ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

এই প্রথম কোনো সাংবিধানিক পদে পেলেন রাহুল গান্ধী। ইন্ডিয়ার শরিক দলগুলোও কংগ্রেসের সিদ্ধান্ত সমর্থন করেছে। গত ১০ বছর লোকসভায় কোনো বিরোধী নেতা ছিল না। কারণ, বিরোধী দলনেতার পদ পেতে গেলে লোকসভার মোট আসনসংখ্যার দশ শতাংশ বা ৫৪টি আসনে জিতে আসতে হতো। গত ১০ বছরে কোনো বিরোধী দলই এতগুলো আসন পায়নি। কংগ্রেস এবার ৯৯টি আসন পেয়েছে। ফলে তারা এবার বিরোধী নেতার পদ পেল।

কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহাতবকে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন, কংগ্রেস রাহুল গান্ধীকেই বিরোধী নেতার পদের জন্য মনোনীত করেছে। ইন্ডিয়ার শরিক দলগুলোও কংগ্রেসের এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। ২০০৪ সালে আমেঠি থেকে জিতে লোকসভায় প্রবেশ করেছিলেন রাহুল গান্ধী। তারপর দশ বছর কেন্দ্রে ইউপিএ-র সরকার ছিল। সে সময়ের প্রধানমন্ত্রী মনমোহন সিং অনেকবার রাহুলকে মন্ত্রী হওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি রাজি হননি।

২০১৭ সালে রাহুল কংগ্রেস সভাপতি হন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসের আবার ভরাডুবি হওয়ায় রাহুল ইস্তফা দেন। তারপর তিনি আর দলের দায়িত্ব নেননি। লোকসভায় কংগ্রেসের নেতার দায়িত্বও নেননি। কিন্তু এবার কংগ্রেসের ফল ভালো হওয়ায়, তাদের শক্তি অনেকটা বেড়ে যাওয়ার পর রাহুল বিরোধী নেতার পদ নিতে রাজি হয়েছেন। ফলে এই প্রথমবার তিনি কোনো সাংবিধানিক পদে গেলেন।

শুধু তাই নয়, এই প্রথমবার লোকসভায় তিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দেবেন। লোকসভায় সরকারকে কোণঠাসা করার চেষ্টা থেকে শুরু করে ইন্ডিয়ার শরিক দলগুলোকে সঙ্গে নিয়ে এক হয়ে সরকারের বিরুদ্ধে আক্রমণ শানানোর কাজটা তাকেই করতে হবে। স্পিকার পদে কংগ্রেসের প্রার্থী স্পিকারের পদ নিয়ে এবার ভোটাভুটি হবে। স্পিকারের পদে এনডিএ-র প্রার্থী হলেন গতবারের স্পিকার ওম বিড়লা।

কংগ্রেসসহ বিরোধীদের দাবি ছিল, রীতি মেনে ডেপুটি স্পিকারের পদ বিরোধীদের দিতে হবে। কিন্তু সরকার তাতে রাজি হয়নি বলে দাবি করেছেন বিরোধীরা।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অবশ্য জানিয়েছেন, তিনি বিরোধীদের অনুরোধ করেছিলেন, ডেপুটি স্পিকারের বিষয়টি নিয়ে পরে ফয়সালা হবে। আগে স্পিকার পদে ওম বিড়লাকে সমর্থন করুক বিরোধীরা। এরপর কংগ্রেস আটবারের সাংসদ সুরেশকে স্পিকার পদে প্রার্থী করেছে। সুরেশ এই লোকসভায় সবচেয়ে বেশিবার জিতে আসা সাংসদ। কংগ্রেসের দাবি ছিল, তাকেই প্রোটেম স্পিকার করতে হবে। কিন্তু সেই দাবি মানা হয়নি। প্রোটেম স্পিকার হয়েছেন ভর্তৃহরি মহাতব।

আরো পড়ুন: সাংবাদিকদের হয়রানি ও ভীতি প্রদর্শনে আমেরিকার আপত্তি

কংগ্রেস সূত্র জানাচ্ছে, সরকার ডেপুটি স্পিকারের পদ নিয়ে অনড় মনোভাব দেখানোর পর দলিত নেতা কে জি সুরেশকে প্রার্থী করা হয়। এর পিছনে একটা রাজনৈতিক বার্তা আছে। তৃণমূলের ক্ষোভ স্পিকার পদে প্রার্থী হওয়ার জন্য নির্ধারিত সময়সীমার সামান্য আগে কংগ্রেস একতরফা সিদ্ধান্ত নিয়ে জানায়, স্পিকারের পদের জন্য সুরেশ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এরপর তৃণমূল জানিয়েছিল, কংগ্রেস এইভাবে একতরফা সিদ্ধান্ত নিতে পারে না। ইন্ডিয়া শরিকদের সঙ্গে কেন আলোচনা করা হলো না, সেই প্রশ্নও তোলে তারা। রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ইন্ডিয়ার শরিক দলগুলির নেতাদের বৈঠক হয়। সেখানে তৃণমূলের দুই নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়েন গেছিলেন।

ওই বৈঠকে ঠিক হয়, ইন্ডিয়ার সব শরিক দল সুরেশকে সমর্থন করবে। তবে কংগ্রেস নেতৃত্বকে তৃণমূল জানিয়ে দিয়েছে, তারা যেন একতরফা সিদ্ধান্ত না নেন। তবে স্পিকার পদে লড়াই হলেও লোকসভায় এনডিএ-র সংখ্যাগরিষ্ঠতা আছে। ফলে ওম বিড়লার দিকেই পাল্লা ভারী।

কংগ্রেস সূত্র জানিয়েছে, ভিপি নরসিমহা রাও, বাজপেয়ী, মনমোহনের আমলে বিরোধী দলের থেকেই ডেপুটি স্পিকার হয়েছেন। সেই রীতি মানা হচ্ছে না বলেই, তারা একজন প্রবীণ দলিত নেতাকে স্পিকারের পদে দাঁড় করিয়েছেন।

এসি/ আই.কে.জে/

ভারত রাহুল গান্ধী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: এমপির পিএস বললেন—‘না বুঝে ভুল করেছি’

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250