মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

অসম্ভবকে সম্ভব করেছেন তিন নারী বাস কন্ডাক্টর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৪ পূর্বাহ্ন, ১৭ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

অসম্ভবকে সম্ভব করা যায় প্রবল ইচ্ছা ও সাহস থাকলে। আর তার প্রমাণ দেখিয়েছেন সোমা, নাজমা ও হনুফা। অসম্ভবকে সম্ভব করেছেন এই তিন নারী বাস কন্ডাক্টর।

কথায় আছে, যে নারী রাঁধে সে চুলও বাঁধে। আজ কোথাও থেমে নেই নারীরা। ঘরে কিংবা বাইরে পুরুষের পাশাপাশি সব জায়গায়ই নারীর অবস্থান; যারা স্বেচ্ছায় গ্রহণ করেছেন জীবন সংগ্রামের অকল্পনীয় চ্যালেঞ্জ। যাদের নিয়ে গর্ব করে তাদের আশপাশের মানুষ।

সোমা আক্তার। ১৮ বছর ধরে করছেন বাসের কন্ডাক্টারি। সকাল-সন্ধ্যা তার সময় কাটে যাত্রীসেবা দিতে। ডিউটি করেন রাজধানীতে নারীদের জন্য বিআরটিসির বিশেষ বাস সার্ভিসে। একইসঙ্গে ঘর এবং চাকরি দুটোই সামলাচ্ছেন তিনি। সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজ সেরে চলে আসেন ডিউটিতে। বাস ধোয়া-মোছা থেকে শুরু করে যাত্রী ওঠানো-নামানো সব কাজই তার।

সোমা যেমন খুশি তার দায়িত্ব নিয়ে, যাত্রীরাও তেমনই সন্তুষ্ট এমন নারী কন্ডাক্টর পেয়ে। নানান হয়রানির খবরে সাধারণত রাজধানীর গণপরিবহনে নারীরা উঠতে দ্বিধাদ্বন্দ্বে থাকেন। সেখানে সোমাকে পেয়ে নির্দ্বিধায় যাত্রীরা উঠছেন তার বাসে।

আরো পড়ুন : জার্মানিতে কর্মী নেবে, বাংলাদেশিদের জন্য সুযোগ

আরেকজন নাজমা বেগম। স্বামীর মৃত্যুর পর একাই সামলাচ্ছেন পুরো সংসার। ভোর ৫টায় ঘুম থেকে উঠে সংসারের কাজ সেরে চলে আসেন কর্মস্থলে। তারপর পরিষ্কার-পরিচ্ছন্ন করেন গাড়ি। চালক এলেই বের হন যাত্রীর সন্ধানে। দিনভর ব্যস্ত থাকেন যাত্রী সেবায়। যাত্রী ওঠা-নামা, ভাড়া আদায়সহ একাধিক দায়িত্ব তার।

তিনি ২০০৮ সাল থেকে দীর্ঘ ১৬ বছর চাকরি করছেন বাস কন্ডান্টর হিসেবে। শুরুতে পরিবার ও প্রতিবেশীর কটুকথার সম্মুখীন হলেও বর্তমানে সবাই তার কাজটি ভালোভাবে দেখছেন।

কাজে স্বাচ্ছন্দ্যবোধ রয়েছে তার, যাত্রীদের সঙ্গে এতটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে যে অনেক যাত্রী ফোন করে খোঁজ-খবর নেন নাজমার।

নাজমা এই বাসকে নিজের পরিবার মনে করেন। যাত্রীদের মনে করেন পরিবারেরই সদস্য। বন্ধের দিনে তার মনে হয় পরিবার থেকে দূরে আছেন। নাজমা তার ছেলে-মেয়েদের বিয়ে দিয়েছেন। স্বামী মারা যাওয়ার পর একা বাড়িতে ভালো লাগে না। তাই বন্ধের দিনেও তার কাজে ফিরতে আগ্রহ থাকে।

যাত্রীরাও খুশি নাজমার মতো এমন একজন কন্ডাক্টর পেয়ে।

এক নারী যাত্রী বলেন, নারী কন্ডাক্টর থাকায় যাত্রীরাও পাচ্ছেন অতিরিক্ত কিছু সুবিধা। কখন গাড়ি আসবে, কোন পথে যাবে, খবর নিতে ফোন করেন যাত্রীরা। নারী কন্ডাক্টর না হলে এমনটি সম্ভব হতো না, বলেন এই যাত্রী।

তবে এই দুজন চেয়ে কিছুটা ভিন্ন গল্প বাস কন্ডাক্টর হনুফার। তার পরিবারের সদস্য সংখ্যা বেশি। তার সাত সদস্যের পরিবারে রয়েছে চার মেয়ে, এক ছেলে ও স্বামী। অভাবি পরিবার। স্বামী কাজ করেন না, তাই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছে তাকে। বেছে নিতে হয়েছে এই চ্যালেঞ্জিং পেশা।

নারী হয়েও বাস কন্ডাক্টর! এমন বাক্যবাণে হনুফাও হতেন হাসি-তামাশার শিকার। কিন্তু এসব কান না দিয়ে কাজেই মনযোগ তার।

কন্ডাক্টারি করেই একে একে তিন মেয়েকে দিয়েছেন বিয়ে। এখন তার চার সদস্যের পরিবার। অন্যদের মতো তিনিও ভোরবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজ গুছিয়ে ছেলে-মেয়েকে স্কুলে পাঠিয়ে আসেন কর্মস্থলে।

তিনি বলেন, সুশিক্ষিত মা যেমন উপহার দিতে পারে একটি সভ্য জাতি; তেমনই নারীর সাহসী পদক্ষেপ বদলে দিতে পারে পৃথিবী।

এস/ আই.কে.জে/


চাকরি নারী বাস কন্ডাক্টর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250