শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

পাল্টা জবাব নয়, ইসরায়েলের হামলার আগেই আঘাত হানবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা চালানো হলে কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। 

দেশটির নবগঠিত ‘ইরানি প্রতিরক্ষা পরিষদ’ এক বিবৃতিতে জানিয়েছে, ইরান কেবল আক্রান্ত হওয়ার পর পাল্টা জবাব দেওয়ার নীতিতে সীমাবদ্ধ থাকবে না; বরং হুমকির ‘স্পষ্ট ইঙ্গিত’ পাওয়া গেলে প্রয়োজনে আগাম সামরিক ব্যবস্থা নেবে।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘটিত ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর এই উচ্চপর্যায়ের প্রতিরক্ষা পরিষদ গঠন করা হয়েছিল।

পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা হচ্ছে একটি ‘রেডলাইন’ বা অলঙ্ঘনীয় সীমা, যা কোনোভাবেই অতিক্রম করা যাবে না। তবে ইরানের এই কঠোর অবস্থানের পেছনে সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে দায়ী করছেন বিশ্লেষকেরা।

গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ইরান যদি শান্তিকামী বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালায়, তবে যুক্তরাষ্ট্র তাদের ‘উদ্ধার’ করতে এগিয়ে আসবে। ট্রাম্পের এই মন্তব্যকে সরাসরি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছে তেহরান।

এ ছাড়া ইরানি রিয়ালের রেকর্ড দরপতন এবং লাগামহীন মুদ্রাস্ফীতির প্রতিবাদে গত কয়েকদিন ধরে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। ইরান সরকার দাবি করছে, এই বিক্ষোভের পেছনে ওয়াশিংটন ও ইসরায়েলের সরাসরি উসকানি রয়েছে।

জে.এস/

ইরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250