মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

বিজ্ঞাপন ছাড়াও এক্স থেকে আয়ের সুযোগ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্লাটফর্ম টুইটার। দায়িত্ব নিয়েই টুইটারের নাম পরিবর্তন করে ‘এক্স’ করার পাশাপাশি পুরনো নিয়মে একাধিক পরিবর্তন নিয়ে এসেছেন তিনি। 

সেই ধারা অব্যাহত রেখে এবার আরও বড় পদক্ষেপ নিয়েছেন তিনি। জনপ্রিয় এই সোশাল মিডিয়া প্লাটফর্মে ক্রিয়েটরদের আয়-রোজগারের নিয়মে পরিবর্তন নিয়ে আসতে চলেছেন। বিজ্ঞাপন নির্ভরতা নয়, এখন থেকে এক্সের প্রিমিয়াম অ্যাকাউন্টে কোন কনটেন্টের উপর কত ইন্টার‍্যাকশন হলো তার ভিত্তিতেই হবে উপার্জন।

নতুন নিয়ম অনুযায়ী, এক্স ক্রিয়েটররা আর বিজ্ঞাপন রাজস্বের ভিত্তিতে আয় করবেন না, বরং তাদের আয় নির্ভর করবে এক্সের প্রিমিয়াম ব্যবহারকারীদের সাথে তাদের পোস্টের এনগেজমেন্টের উপর। অর্থাৎ, যারা এক্সের প্রিমিয়ামের সাবস্ক্রিপশন কিনবেন এবং তাদের পোস্টের সাথে ইন্টারঅ্যাক্ট করবেন, সেসব ব্যবহারকারীর এনগেজমেন্টের ভিত্তিতে আয় হবে।

আরো পড়ুন : হারানো ফোন খুঁজে দেবে গুগল!

এই নতুন ব্যবস্থা চালু হওয়ার ফলে ক্রিয়েটরদের পোস্টের প্রতি বেশি প্রতিক্রিয়া পাওয়ার জন্য এমন কনটেন্ট তৈরি করতে হতে পারে যা আলোচনার সৃষ্টি করে বা বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করে।

এই পরিবর্তনের মাধ্যমে প্ল্যাটফর্মটি বিজ্ঞাপন আয়ের উপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে, কারণ সাম্প্রতিক সময়ে এক্স-এর বিজ্ঞাপন রাজস্বে প্রায় ৪০-৫০ শতাংশের মতো কমে গেছে।

যারা এই আয়ের সুযোগ পেতে চান, তাদের এক্সে প্রিমিয়ামের সাবস্ক্রাইবার হতে হবে, ন্যূনতম ৫০০ ফলোয়ার থাকতে হবে এবং তিন মাসের মধ্যে তাদের পোস্টগুলোতে কমপক্ষে ৫ মিলিয়ন ইমপ্রেশন থাকতে হবে। এই পরিবর্তনের উদ্দেশ্য হলো এক্স প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের সংখ্যা বাড়ানো এবং ক্রিয়েটরদের আয়ের নতুন উৎস তৈরি করা।

এস/কেবি 

এক্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250