শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান ও পাকিস্তান। উভয় দেশ বলেছে, ইসরায়েল বেআইনিভাবে প্রতিবেশী দেশ ও বিদেশি কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছিল।

বুধবার (২৪শে এপ্রিল) ব্রিটিশ বার্তা সংস্থার এক প্রতিবেদনে প্রতিবেশী দেশ ও বিদেশি কনস্যুলেটে ইসরায়েল বেআইনিভাবে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছে ইরান ও পাকিস্তান। এই হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির তিনদিনের সফরের পর বুধবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। এতে ইসরায়েলকে ইতোমধ্যে অস্থিতিশীল অঞ্চলটিতে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির দায়ে অভিযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: প্যালেস্টাইনকে স্বীকৃতি দিলো জ্যামাইকা

ইরানের বার্তা সংস্থা বলেছে, পাকিস্তান সফর শেষে দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কা সফরে গেছেন ইব্রাহিম রাইসি। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের আমন্ত্রণে এই সফর করছেন তিনি।

পাকিস্তানে ইব্রাহিম রাইসির সফরে উভয়পক্ষ ফলপ্রসূ আলোচনা করেছে। বাণিজ্য, সংযোগ, জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে উভয় দেশ।

সূত্র: রয়টার্স, আইআরএনএ

এসকে/ 

ইসরায়েল ইরান-পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250