শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩

‘পাকিস্তান না খেললে বিশ্বকাপ আর বিশ্বকাপ থাকবে না’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আজ রোববার (২৫শে জানুয়ারি) দল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপরও সালমান আলী আগাদের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশকে আইসিসি বাদ দেওয়ায় ছোট সংস্করণের বিশ্বমঞ্চ থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি।

শেষ পর্যন্ত নাকভির বোর্ড এমন সিদ্ধান্ত নিলে বিশ্বকাপের মান একেবারে শেষ হয়ে যাবে বলে মনে করেন দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। তবে বাংলাদেশের সমর্থনে রশিদের চাওয়া, ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াক পাকিস্তান। আইসিসি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রভাবে পরিচালিত হয় দাবি করে এই সিদ্ধান্ত নেওয়া সময়ের দাবি বলে মনে করে পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার।

ইউটিউব চ্যানেল কট বিহাইন্ডে রশিদ বলেন, ‘পাকিস্তান যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যায় তাহলে সবকিছুই ভেঙে পড়বে। এটা আর বিশ্বকাপ থাকবে না। বিশ্বকাপে হয়তো অস্ট্রেলিয়া বনাম ভারতের মতো বড় ম্যাচ হবে। কিন্তু বিশ্বকাপের মান ধ্বংস হয়ে যাবে।’

পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না গেলে বিশ্বব্যাপী দর্শক আগ্রহ অনেক কমে যাবে। বিশেষ করে বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। এটা বিশ্বকাপের আসল জৌলুসটাই কমিয়ে দেবে বলে মনে করেন রশিদ, ‘অন্তত ৫০ শতাংশ দর্শক শুধু ভারত-পাকিস্তান ম্যাচ দেখতেই আগ্রহী। পাকিস্তান না থাকলে সেই আগ্রহ অনেকটাই হারিয়ে যাবে।’

পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলে র‌্যাঙ্কিংয়ে বিকল্প হিসেবে উগান্ডাকে জায়গা দেবে আইসিসি। এই প্রসঙ্গে রশিদ বলেন, ‘কল্পনা করুন, পাকিস্তানের জায়গায় যদি উগান্ডা খেলতে আসে আর আহমেদাবাদে ভারত বনাম উগান্ডা ম্যাচ হয়, তাহলে সেটাকে কি সত্যিই বিশ্বকাপ বলা যাবে?’

ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশের প্রশংসা করেছেন রশিদ, ‘তিনি বলেন, ‘নিজেদের অবস্থানে অটল থেকে বাংলাদেশ প্রমাণ করেছে তারা পরিষ্কার ও স্পষ্ট চিন্তায় বিশ্বাসী এবং দেশের স্বার্থকে গুরুত্ব দিচ্ছে। এখন পাকিস্তানের শুধু কথা বলার সময় নয়, কাজ করার সময়।’

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250