শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ট্রাম্পকে না দেওয়ায় নোবেল পুরস্কারের মর্যাদা নষ্ট হয়েছে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৫ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বশান্তির জন্য অনেক কিছু করছেন। এর জন্য তিনি নোবেল পাওয়ার যোগ্য। একই সঙ্গে ট্রাম্পকে এই পুরস্কার না দেওয়ায় তিনি নোবেল কমিটির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প নোবেল না পাওয়ায় এই পুরস্কারের মর্যাদা নষ্ট হয়েছে। খবর এপি ও এএফপির।

নরওয়ের নোবেল কমিটি গত শুক্রবার (১০ই অক্টোবর) শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে। এরপর অনেকেই বলছেন, এতে ট্রাম্পের প্রতি অবহেলা করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট পুতিনও এমনটাই মনে করেন।

শুক্রবার তাজিকিস্তান সফরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, ‘নোবেল কমিটির বিশ্বাসযোগ্যতা এখন অনেকটাই হারিয়েছে।’ তিনি অভিযোগ করেন, ‘আগেও দেখা গেছে শান্তিতে নোবেল পুরস্কার এমন কিছু ব্যক্তিকে দেওয়া হয়েছে, যারা শান্তির জন্য কিছুই করেননি। এতে পুরস্কারের মর্যাদা নষ্ট হয়েছে।’

যদিও ট্রাম্পের পুরস্কার পাওয়া উচিত কি না—এ প্রশ্নের সরাসরি জবাব দেননি পুতিন। তবে ইউক্রেনে বছরের পর বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়ে যাওয়া পুতিন বলেন, ‘ট্রাম্প আসলেই দীর্ঘদিনের সংকট মেটানোর জন্য কাজ করছেন। কিছু ক্ষেত্রে তিনি কয়েক দশকের পুরোনো সংকটও সমাধানের চেষ্টা করছেন।’

পুতিনের দাবি, ট্রাম্প ‘সত্যিই শান্তির জন্য আন্তরিকভাবে চেষ্টা করছেন, আর তার সবচেয়ে বড় উদাহরণ হলো মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি।’

গত বুধবার ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল ও হামাস গাজার যুদ্ধের অবসান ঘটাতে প্রথম ধাপের শান্তিচুক্তিতে সই করেছে। শুক্রবার ইসরায়েল জানায়, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

ট্রাম্প দাবি করেছেন, তার দ্বিতীয় মেয়াদে তিনি একাধিক আন্তর্জাতিক সংঘাতের অবসান ঘটিয়েছেন। তবে বার্তা সংস্থা এপি এসব দাবির অনেকগুলোকে ভুল বা অতিরঞ্জিত বলে প্রমাণ করেছে।

পুতিন বলেন, ‘যদি ট্রাম্প তার পরিকল্পনা অনুযায়ী সবকিছু বাস্তবায়ন করতে পারেন, তাহলে তা হবে ইতিহাসে এক অসাধারণ মুহূর্ত।’

এদিকে, নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াটনে ফ্রিডনেস জানান, মারিয়া কোরিনা মাচাদো স্বাধীনতার সাহসী রক্ষক হিসেবে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন ও প্রতিরোধ করেছেন। এই অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এবার শান্তিতে নোবেল দেওয়া হয়েছে।

জে.এস/

ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250