রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

সকালের নাশতা কেন জরুরি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৫ পূর্বাহ্ন, ৬ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

সকালের নাশতা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবারগুলোর মধ্যে একটি। সকালের নাশতা খেলে একাধিক উপায়ে শরীরের উপকার হয়। এটি কেবল ক্ষুধা মেটায় না, বিপাক শুরু করতে সাহায্য করে। একই সঙ্গে মাথাব্যথা, হজমের সমস্যা প্রতিরোধ করে। এ কারণে সকালের নাশতা না খাওয়া মোটেও ঠিক নয়।

তবে অনেকে বিভিন্ন কারণে সকালের নাশতা এড়িয়ে চলেন। সময়ের অভাব, কখনও আবার রান্না করতে ইচ্ছে না করা, দেরি করে ঘুম থেকে ওঠা- এ রকম নানা কারণে এমনটা হতে পারে। যারা নিয়মিত সকালের নাশতা এড়িয়ে চলেন, তাদের শরীরের কিছু সমস্যা দেখা দেয়। যেমন-

নাশতা বাদ দিলে বিপাক ক্রিয়া ধীর হয়ে যেতে পারে। সারারাত উপবাসের পর, শরীরের কার্যকারিতা শুরু করার জন্য শক্তির প্রয়োজন হয়। সেই শক্তি আসে সকালের নাশতা থেকে। তা না হলে শরীর বিপাকীয় প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে।

সকালের নাশতা এড়ালে দিনের শেষের দিকে খুব ক্ষুধা অনুভূত হয়। এর ফলে দুপুরে বা রাতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা বাড়ে। উচ্চ চিনি ও উচ্চ চর্বিযুক্ত খাবারের প্রতিও আগ্রহ বাড়ে তখন, যা ওজন বাড়াতে ভূমিকা রাখে।

সকালের নাশতা থেকে যে গ্লুকোজ পাওয়া, তা মস্তিষ্কের কার্যকারিতা এবং শারীরিক ক্রিয়াকলাপের জন্য প্রয়োজনীয়। ঠিক সময়ে খাবার না পেলে মনোযোগের ঘাটতি দেখা দেয়। সকালের নাশতা এড়ালে বিরক্তি, উদ্বেগ বাড়তে পারে কিংবা মেজাজ খারাপ হতে পারে।

জে.এস/

সকালের নাশতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250