বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

৭টি দল সংস্কারের সুপারিশ নিয়ে মতামত দিয়েছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ১৩ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর বিষয়ে দেশের ৩৭টি রাজনৈতিক দলের মধ্যে ৭টি দল জাতীয় ঐকমত্য কমিশনের কাছে তাদের মতামত দিয়েছে। ১৬টি রাজনৈতিক দল পূর্ণাঙ্গ মতামত দেওয়ার জন্য অতিরিক্ত কয়েক দিন সময় চেয়েছে। অন্য দলগুলোর সঙ্গে কমিশন আবার যোগাযোগ করছে।

বৃহস্পতিবার (১৩ই মার্চ) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৬ই মার্চ ৩৭টি রাজনৈতিক দল ও জোটের কাছে ‘স্প্রেড শিট’ পাঠিয়েছিল ঐকমত্য কমিশন। ১৩ই মার্চের মধ্যে তাদের মতামত জানাতে অনুরোধ করা হয়েছিল।

ঐকমত্য কমিশন সূত্র জানায়, যে সাতটি দল বৃহস্পতিবার বিকেল চারটার মধ্যে মতামত জানিয়েছে, সেগুলো হলো- এলডিপি, খেলাফত মজলিস, জমিয়তে ওলামা ইসলাম, জাকের পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, এনডিএম ও আমজনতার দল। 

বিএনপিসহ ১৬টি দল মতামত দিতে অতিরিক্ত সময় দেওয়ার জন্য কমিশনের কাছে অনুরোধ করেছে। যে দলগুলো মতামত জানিয়েছে, তাদের নিয়ে আগামী মঙ্গলবার বা বুধবার নাগাদ আলোচনা শুরু করা হতে পারে। দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা করা হবে জাতীয় সংসদ ভবনে।

এইচ.এস/



জাতীয় ঐকমত্য কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250