বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** বাংলাদেশের প্রশংসা করে নিজের পুরনো প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ *** নেপালে বাংলাদেশি পর্যটকেরা কেমন আছেন, জানাল দূতাবাস *** কড়াইল-সাততলা-ভাসানটেক বস্তির পুনর্বাসনে ২০তলা ভবন হবে: মীর শাহে আলম *** নেপালকে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

র‌্যাবের হেলিকপ্টার দিয়ে বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হেলিকপ্টার দিয়ে বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ বিতরণ শুরু হয়েছে। শুক্রবার (২৩শে আগস্ট) সকালে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, ফেনীতে আটকে পড়া বন্যা দুর্গতদের হেলিকপ্টারে উদ্ধার ও ত্রাণ বিতরণ করছে র‌্যাব।

এদিকে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী ও চট্টগ্রাম জেলার মুহুরী এবং হালদা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এসব এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সংস্থাটির নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গণমাধ্যমকে বলেন, ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে এ বন্যা আকস্মিক। গত কয়েকদিন থেকে টানা বৃষ্টির ফলে জলাবদ্ধতা ছিল। তবে ভারতের বাঁধ খুলে যাওয়ার ফলে নদীগুলোর পানি বিপৎসীমার উপর দিয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এসব অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই। তবে বৃষ্টি কমে গেলে কিছুটা উন্নতি হতে পারে।

তিনি বলেন, আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে এ সময় এ অঞ্চলের মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী ও গোমতী নদীর পানি সামগ্রিকভাবে স্থিতিশীল থাকতে পারে।

আই.কে.জে/

র‌্যাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250