বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা *** প্রাথমিকে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ *** আগুনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ সার্ভারের ক্ষতি *** ইমরান খানের সঙ্গে ‘ন্যায্য আচরণ’ করার আহ্বান আকরামের *** মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি *** ৯ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আইপিএলের প্লে-অফে কে কার প্রতিপক্ষ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২০শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

শেষ হয়ে গেল আইপিএলের ১৭তম আসরের লিগপর্ব। বাকি কেবল আর চারটি ম্যাচ। প্লে-অফের তিনটি ও ফাইনাল। চারটি দল পা রেখেছে পরের পর্বে। আর আসর শেষ হয়ে গেছে ছয়টি দলের।

পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থেকে প্লে-অফে লড়বে কলকাতা। কোয়ালিফায়ারে নাইট রাইডার্সদের প্রতিপক্ষ হিসেবে দৌড়ে এগিয়ে ছিল রাজস্থান। সম্ভাবনা ছিল হায়দরাবাদেরও। লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে সেই সম্ভাবনাকে আরও নিকটবর্তী করে নেয় প্যাট কামিন্সের দল। রাজস্থান-কলকাতার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় লাভই হয়েছে তাদের। রানরেটে রাজস্থানকে পেছনে ফেলে কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করে হায়দরাবাদ।

আরো পড়ুন : মোস্তাফিজ নিজেই জানালেন ‘ফিজ’ নাম যেভাবে এলো

প্লে অফের নিয়ম অনুযায়ী, শীর্ষ দুই দল সরাসরি কোয়ালিফায়ার খেলবে। অর্থাৎ প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কলকাতা ও হায়দরাবাদ। জয়ী দল চলে যাবে সরাসরি ফাইনালে। তবে হেরে যাওয়া দলেরও সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে ফাইনালে যাওয়ার।

তিন ও চারে থাকা দুই দল বেঙ্গালুরু ও রাজস্থান খেলবে এলিমিনেটর পর্ব। যেখানে হেরে গেলে বিদায় ঘণ্টা বেজে যাবে। বিপরীতে জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। যেখানে তাদের প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল।

মঙ্গলবার (২১শে মে) থেকে মাঠে গড়াবে প্লে-অফের ম্যাচ। সেদিনই অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার, জয়ী দল সরাসরি জায়গা পাবে ফাইনালে। ২২শে মে এলিমিনেটর, ২৪শে মে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। প্লে-অফের সবকটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। চেন্নাইয়ে ফাইনাল হবে ২৬শে মে।

এস/  আই.কে.জে


আইপিএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250