বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা

‘সংবিধানে অন্তর্বর্তী সরকারের কথা বলা নেই’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৫

#

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, ‘সংবিধানে অন্তর্বর্তী সরকারের কথা বলা নেই।’ তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ কত দিন—একটি টিভি চ্যানেলের টক শোয় অংশ নেওয়া সরকারের একজনের কাছে এ প্রশ্ন করেছিলেন। ওই ব্যক্তি উত্তর দেননি। কেউ দিতেও পারবে না। সবাই জানেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্বাচন পর্যন্ত। কিন্তু সেই নির্বাচন নিয়েও কেউ কেউ সংশয়ে আছেন।

সোমবার (২৫শে আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ: শিক্ষা ও জনস্বাস্থ্য’ শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে সৈয়দ আনোয়ার হোসেন এ কথাগুলো বলেন। সংলাপটি আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।

বাজারে গেলে কষ্ট হয় বলে জানান অধ্যাপক আনোয়ার হোসেন। বলেন, বাজারের ফর্দ শেষ হয় না, কিন্তু মানিব্যাগে টাকা শেষ হয়ে যায়। তিনি বলেন, সব মিলিয়ে দেশে এখন সুশাসন দরকার। সেটা হয়নি বলেই রাষ্ট্রব্যবস্থায় এত বিচ্যুতি।

দেশে কোনো সরকার শিক্ষকদের মর্যাদা দেননি উল্লেখ করে শিক্ষাবিদ আনোয়ার হোসেন বলেন, শিক্ষকদের মর্যাদা দিতে হবে। বিগত সরকার শিক্ষকদের বেতন-ভাতা নির্ধারণ করতে গিয়ে তৃতীয় পর্যায়ে নামিয়ে এনেছিল। এরপর শিক্ষকদের আন্দোলন করতে হয়েছে। পদক্রমে একজন সচিবের নিচে একজন অধ্যাপক কেন থাকবেন, এ প্রশ্ন তোলেন তিনি।

সংলাপে অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিজিএসের সভাপতি জিল্লুর রহমান।

জে.এস/

সৈয়দ আনোয়ার হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের

🕒 প্রকাশ: ০৪:২৩ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার

🕒 প্রকাশ: ০৪:০৯ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250