বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ *** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

অক্টোবরে মূল্যস্ফীতি কমেছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশে গত অক্টোবর মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আজ বুধবার (৫ই নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ১৭ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, খাদ্যপণ্যের দাম কিছুটা কমায় মূল্যস্ফীতি নেমে এসেছে। অক্টোবরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ০৮ শতাংশ, যা আগের মাসে ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ।

অন্যদিকে, খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়েছে অক্টোবরে। সেপ্টেম্বরের ৮ দশমিক ৮৯ শতাংশ থেকে বেড়ে অক্টোবরে হয়েছে ৯ দশমিক ১৩ শতাংশে। অর্থাৎ, খাদ্যপণ্যে কিছুটা স্বস্তি এলেও খাদ্য-বহির্ভূত পণ্য যেমন: পরিবহন, চিকিৎসা ও সেবা খাতে ব্যয় বাড়ছে।

মূল্যস্ফীতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250