শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

১৯ বছর বয়সী তিয়েনের বিপক্ষে জয়ের পর জোকোভিচের ‘আফসোস’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

১৯ বছরের ব্যবধান তো আর কম কিছু নয়। নোভাক জোকোভিচ গতকাল লার্নার তিয়েনের সঙ্গে খেলেছেন, তখন এই বয়সের পার্থক্যটাই অনেকের চোখে পড়েছে। ইউএস ওপেনের প্রথম রাউন্ডে জোকোভিচ ম্যাচটি জিতেছেন হেসেখেলে। ম্যাচ জয়ের পরও ৩৮ বছর বয়সী টেনিস তারকার একটা ‘আফসোস’ রয়েই গেছে।

জোকোভিচ-তিয়েনের প্রথম রাউন্ডের ম্যাচটি গত রাতে হয়েছে আর্থার অ্যাশ স্টেডিয়ামে। সরাসরি সেটে জিতে জোকোভিচ উঠে গেছেন। প্রথম তিন সেটের তিনটিতে জিতলেও লড়াই তালিয়ে যান তিয়েন। প্রথম সেটে ৬-১ গেমে হেরে যাওয়া তিয়েন এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ান। দ্বিতীয় সেট ৬-৬ গেমে ড্র হওয়ায় টাইব্রেকারে এই ম্যাচের নিষ্পত্তি করতে হয়েছে।

তিয়েনকে হারানোর পর যে তার (তিয়েন) বয়সেই ফিরে যাওয়ার আকুতি করেছেন জোকোভিচ। ম্যাচ শেষে সার্বিয়ান টেনিস তারকা বলেন, ‘এখন বয়সটা যদি লার্নার তিয়েনের মতো হতো। যখন কেউ ত্রিশের ঘরে পৌঁছান, তখন তাকে শক্তি ধরে রাখতে হয়। সেক্ষেত্রে অনেক কলাকৌশল অবলম্বন করতে হবে। এখনো আমার মধ্যে আছে তাড়না। আপনাদের কাছ থেকে পাই সমর্থন। এগিয়ে যেতে পারব বলে আশা করি।’

আমেরিকার তরুণ টেনিস তারকা তিয়েনকে প্রথম সেটে ৬-১ গেমে হারিয়েছেন জোকোভিচ। টাইব্রেকারে সার্বিয়ান টেনিস তারকা দ্বিতীয় সেট জেতেন ৭-৩ গেমে। তৃতীয় সেট ৬-২ গেমে জিতে জোকোভিচের দ্বিতীয় রাউন্ডে ওঠা নিশ্চিত হয়ে যায়। তিয়েনকে হারিয়ে ২০০৬ অস্ট্রেলিয়ান ওপেনের পর কখনোই প্রথম রাউন্ড থেকে বাদ না পড়ার কীর্তিটা জোকোভিচ ধরে রেখেছেন।

জোকোভিচের জয়ের রাতে ইউএস ওপেনের নারী এককে জয় পেয়েছেন আরিনা সাবালেঙ্কা ও এমা রাদুকানু। প্রথম রাউন্ডে সুইজারল্যান্ডের রেবেকা মাসারোভাকে ৭-৫, ৬-১ গেমে হারিয়েছেন সাবালেঙ্কা। দাপুটে জয় পেয়েছেন সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন এমা রাদুকানুও। প্রথম রাউন্ডে এনা রাদুকানুর প্রতিপক্ষ ছিলেন এনা শিবাহারা। ৬-১, ৬-২ গেমে জিতেছেন রাদুকানু।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৪ বার গ্র্যান্ড স্লাম জিতেছেন জোকোভিচ। যার মধ্যে সবচেয়ে বেশি ১০ বার জিতেছে অস্ট্রেলিয়ান ওপেন। উইম্বলডন, ইউএস ওপেন ও ফ্রেঞ্চ ওপেনে সাত, তিন ও চারবার চ্যাম্পিয়ন হয়েছেন। সবশেষ ইউএস ওপেন জিতেছেন ২০২৩ সালে। এবারের ইউএস ওপেনে দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ আমেরিকার জাকারি ভাজদা। আগামীকাল বুধবার (২৭শে আগস্ট) হবে দ্বিতীয় রাউন্ডের জোকোভিচ-ভাজদা ম্যাচ।

নোভাক জোকোভিচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250