শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল

আরও নতুন তিন লিগে নাম লেখালেন সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ক্রিকেটার সাকিব আল হাসানের ব্যস্ততা কমছেই না! কয়েক দিন আগে বাংলাদেশি এই অলরাউন্ডার খেলেছেন কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টে। সেটি শেষ করতে না করতেই তিনি নাম লেখালেন আরও তিনটি লিগে।

আবুধাবি টি-টেন লিগে সাকিব খেলবেন টুর্নামেন্টের নতুন দল রয়্যাল চ্যাম্পসে। ইনস্টাগ্রাম পোস্টে এই খবর নিশ্চিত করেছে রয়্যাল চ্যাম্পস। দলটির পোস্টে লেখা হয়েছে, ‘গ্লোবাল লিজেন্ড অ্যালার্ট! সাকিব আল হাসান এখন রয়্যাল চ্যাম্পস পরিবারে যোগ দিয়েছেন। একজন সত্যিকারের অলরাউন্ডার, ম্যাচ উইনার, এখন তিনি টি–টেন লিগের সদস্য।’

সাকিব ছাড়া এই দলে খেলবেন ইংলিশ ক্রিকেটার জেসন রয়, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো ক্রিকেটার। দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। টি-টেন ক্রিকেটের দুনিয়ায় আবুধাবি টি-টেন লিগটি বেশ পরিচিত। ২০১৭ সাল থেকেই এটি হয়ে আসছে। এবারের টুর্নামেন্ট শুরু হবে ১৮ই নভেম্বর।

সাকিব খেলবেন যুক্তরাষ্ট্রের গ্লোবাল লিগ ও ইন্ডিয়ান হ্যাভেন লিগেও। এই দুটি টুর্নামেন্ট হয় টি-টোয়েন্টি সংস্করণে। গ্লোবাল লিগে সাকিব খেলবেন হিউস্টন রাইডার্সের হয়ে। এই লিগে নাম লিখিয়েছেন শ্রীলঙ্কার থিসারা পেরেরা, পাকিস্তানদের ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের মতো খেলোয়াড়।

ইন্ডিয়ান হ্যাভেন লিগে সাকিব কোন দলে খেলবেন, সেটা জানা যায়নি। এক ভিডিও বার্তায় সাকিব এই টুর্নামেন্টে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। কাশ্মীরের শ্রীনগরের বকশি স্টেডিয়ামে টুর্নামেন্টটি শুরু হবে ২৫শে অক্টোবর, শেষ ৮ই নভেম্বর।

এবারই প্রথমবার হতে যাচ্ছে ইন্ডিয়ান হ্যাভেন লিগ। আয়োজকেরা জানিয়েছেন, এই টুর্নামেন্টের লক্ষ্য শুধু বিশ্বমানের ক্রিকেট আয়োজন নয়, বরং কাশ্মীরের সৌন্দর্য, সংস্কৃতি ও আতিথেয়তাকে বিশ্বমঞ্চে তুলে ধরা।

সর্বশেষ সাকিব খেলেছেন কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টে। সেখানে সাকিবের সময়টা ভালো কাটেনি। দল ফাইনালে উঠলেও নিজে ব্যাটে বলে সেরাটা দিতে পারেননি। ৭ ম্যাচে রান করেছেন মাত্র ৪৫, উইকেট নিয়েছেন ৩টি।

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250