শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর *** সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

দাঁত মাজার সঠিক সময় কোনটি? সকাল, দুপুর নাকি রাত

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১০ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমরা বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজি। আবার অনেকেই আছেন দিনে একাধিকবার ব্রাশ করেন। তবে দাঁত মাজার সঠিক সময় কোনটি জানেন?

চিকিৎসকদের মতে, কেমন খাবার খাচ্ছেন তার উপর এটি নির্ভর করছে ব্রাশ করবেন কি না। জাঙ্ক ফুড ও জটিল কার্বোহাইড্রেটজাতীয় খাবার যারা খান, তাদের দিনে তিনবার দাঁত মাজা জরুরি।

নয়তো দাঁতের মাঝে খাবার আঠার মতো আটকে থাকে। যা থেকে দাঁত ক্ষয়ে যেতে পারে। অন্যরা যারা নিয়মিত বাড়িতে তৈরি সাধারণ খাবার খান, তারা দিনে দু’বার দাঁত মাজাই যথেষ্ট।

তবে দাঁত মাজার উপযুক্ত সময় কোনটি? 

জাংক ফুড বা দাঁতে আটকে থাকার মতো খাবার যখনই খাবেন তারপরই ব্রাশ করতে হবে। সকাল বা রাত দুটো সময়ই দাঁত মাজার জন্য উপযুক্ত বলে জানালেন বিভিন্ন চিকিৎসক।

তার মতে, সারাদিন ধরে যা খাচ্ছেন তা দাঁতে আটকে থাকতেই পারে। সেই খাবারগুলো ব্রাশ করলে বের হয়ে যায়। ব্রাশ না করলে সেগুলো জমে জমে নানা রোগের ঝুঁকি বাড়ে। পাশাপাশি মাড়ি ও দাঁতেরও ক্ষয় হয়।

আরো পড়ুন : বয়স বাড়লে কেন ত্বক কুঁচকে যায়?

অন্যদিকে সকালে উঠেও দাঁত ব্রাশ করা জরুরি। কারণ সারা রাত ধরে আমাদের মুখে প্রচুর ব্যাকটেরিয়া সক্রিয় থাকে। যা সরাসরি মুখের বিভিন্ন অংশে রোগ ছড়ায়।

মুখ না ধুয়ে কোনো খাবার খেলে সেই ব্যাকটেরিয়াগুলো পেটে চলে যায়। তাই খাবার খাওয়ার আগেও মুখ ধোয়া উচিত।

কতক্ষণ দাঁত মাজবেন?

অনেকেই তাড়াহুড়ো করে দাঁত মাজেন। এতে তেমন কোনো লাভ কিছু হয় না বলেই জানালেন চিকিৎসকরা। তাদের মতে, ৩২ পাটি দাঁত ঠিকমতো পরিষ্কার করতে অন্তত দুই থেকে পাঁচ মিনিট দাঁত মাজতে হবে। পাশাপাশি মাড়ি পরিষ্কার করতে এর উপরও ব্রাশ হালকাভাবে ঘষতে হবে।

আর অবশ্যই ব্রাশ করার জন্য সঠিক ব্রাশটি বেছে নিতে হবে। চিকিৎসকের মতে, খুব শক্ত রোঁয়ার ব্রাশ দিয়ে দাঁত মাজলে দাঁত ও মাড়ির ক্ষতি হয়। এমনকি মাঝারি শক্ত রোঁয়াও বেছে নেওয়া যাবে না। নরম রোঁয়ার ব্রাশ দিয়েই নিয়মিত দাঁত মাজতে হবে।

সূত্র: এবিপি লাইভি

এস/এসি

দাঁত ব্রাশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬

🕒 প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250