সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

‘বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নতিতে বড় সুবিধাভোগী উত্তর-পূর্ব ভারত’

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১১ অপরাহ্ন, ১লা মে ২০২৪

#

বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নতিতে উত্তর-পূর্ব ভারত বড় সুবিধাভোগী বলে মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। তার দাবি, ভারত বিভাজনের পর কয়েক দশকে বিভিন্নভাবে দেশটির উত্তর-পূর্ব রাজ্যগুলোর উন্নতি স্তব্ধ হয়ে গিয়েছিল। তবে গত এক দশকে কেন্দ্রীয় সরকারের নানা প্রচেষ্টায় ওই এলাকার সম্পদের উন্নতি হয়েছে। 

সোমবার (২৯শে এপ্রিল) দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন তিনি। ভারতীয় বার্তা সংস্থার বরাতে এমনটি জানা গেছে। 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজে ‘দক্ষিণ-পূর্ব এশিয়া এবং জাপানের সাথে উত্তর-পূর্ব ভারতের একীকরণ : অর্থনৈতিক বন্ধন এবং পরিবেশগত সংরক্ষণের ভারসাম্য’ শীর্ষক একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন জয়শঙ্কর। 

তিনি আরও বলেন, পূর্ব এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে মিয়ানমার এবং তাইওয়ানের মতো প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্কের উন্নতি গত এক দশকে নয়াদিল্লিকে বিশ্বের অন্যান্য অংশের সাথে সংযুক্ত করার কাজ দৃঢ় করেছে।

ভারতের কেন্দ্রীয় এই মন্ত্রী জানান, উত্তর-পূর্ব ভারতের যে প্রাকৃতিক সংযোগ ছিল বা যে সংযোগ এই অঞ্চল উপভোগ করত, ভারত বিভক্তির ফলে তা নানাভাবে ভেঙে গেছে। এর ফলে উত্তর-পূর্বে যে প্রবৃদ্ধির মাত্রা দেখা উচিত ছিল, তা মন্থর হয়েছে। ভারত ভাগের পর প্রথম কয়েক দশকে দেশের অন্য অংশগুলোর তুলনায় রাজনৈতিক বাধা এবং প্রশাসনিক সমস্যার কারণে উত্তর-পূর্বাঞ্চল সেভাবে কোনো সুবিধা পায়নি। ভারতের উত্তর-পূর্বে বর্তমান অর্থনৈতিক স্থিতিশীলতা একটি শক্তিশালী ফ্রন্টের দিকে এগিয়ে যাচ্ছে। গত দশকের ভারত-বাংলাদেশ সম্পর্কের নাটকীয় উন্নতির জন্য বড় সুবিধাভোগী হয়েছে উত্তর-পূর্ব ভারত।

আরও পড়ুন: ট্রুডোকে উন্মাদ আখ্যা দেয়ায় কানাডার বিরোধী নেতা বহিষ্কার

ভারতীয় এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যখন ২০১৫ সালে স্থল সীমানা চুক্তি করেছিলাম, তখন ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন স্তরের আস্থা ও বিশ্বাস তৈরি হয়েছিল। আমরা দেখেছি, অন্য অনেক সমস্যার সমাধান হচ্ছে, বিশেষ করে সন্ত্রাসবাদ এবং অস্থিতিশীলতা মোকাবিলা সংক্রান্ত সমস্যাগুলোর।

মিয়ানমারের বিষয়ে এস জয়শঙ্কর বলেন, সেখানে চ্যালেঞ্জ মোকাবিলা করার পাশাপাশি প্রবৃদ্ধির পথ তৈরি করার চেষ্টা করছে ভারত। মিয়ানমারের মাধ্যমে কানেক্টিভিটিতে আমাদের বড় অংশীদারত্ব রয়েছে। যদি এসব পদক্ষেপ ফলপ্রসূ হয় এবং উত্তর-পূর্ব মিয়ানমারের মধ্য দিয়ে পূর্বদিকে যাওয়া যায়, একই সঙ্গে বাংলাদেশের দক্ষিণ দিকে সংযোগ পাওয়া যায়, তা হলে ভারতের সমুদ্র তীরসহ সমগ্র পূর্ব ভারত আরও নিবিড়ভাবে বিকশিত হবে, যা মোদি সরকারের উদ্দেশ্য।

সূত্র: এনডিটিভি

এসকে/ 

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বাংলাদেশ-ভারত সম্পর্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250