শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ওমানে আজ চতুর্থ দফায় বৈঠকে বসছে ইরান-আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ১১ই মে ২০২৫

#

ছবি : সংগৃহীত

আমেরিকার সঙ্গে চতুর্থ দফায় ইরান পরমাণু আলোচনায় বসছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত শুক্রবার (৯ই মে) এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সের।

আজ রোববার (১১ই মে) ওমানে এ আলোচনা অনুষ্ঠিত হবে। উভয় দেশের মধ্যে নতুন পারমাণবিক আলোচনায় অগ্রগতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে আব্বাস আরাগচি বলেন, ‘আলোচনা এগিয়ে চলছে। স্বাভাবিকভাবে আমরা যতই এগোচ্ছি, ততই বেশি পরামর্শ ও পর্যালোচনার প্রয়োজন হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে প্রতিনিধিদলগুলোর আরও সময় লাগছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা ইতিবাচক অগ্রগতির পথে রয়েছি এবং ধীরে ধীরে খুঁটিনাটি বিষয়ে প্রবেশ করছি।’

আজ রোববার ওমানের আলোচনায় আমেরিকার পক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফও অংশ নিতে পারেন। সংশ্লিষ্ট একটি সূত্রে শুক্রবার এ তথ্য জানা গেছে।

আমেরিকার সংবাদমাধ্যম ব্রাইটবার্ট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টিভ উইটকফ বলেছেন, ইরানি কর্মকর্তারা জানিয়েছেন তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চান না।  তাদের এ কথা আমেরিকা আস্থায়’ নেবে।

এদিকে গত শুক্রবার এক আলাদা বিবৃতিতে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর আল–বুসাইদি বলেন, ইরান ও আমেরিকার সঙ্গে সমন্বয়ের পর চতুর্থ দফার আলোচনার নতুন তারিখ ঠিক করা হয়েছে। এ আলোচনা আজ রোববার ওমানের রাজধানী মাসকটে অনুষ্ঠিত হচ্ছে।

আরএইচ/






পারমাণবিক শক্তি ইরান-আমেরিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250