সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ *** বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক *** ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী *** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬

গাছ লাগিয়ে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পেলেন প্রভাষক রাসেল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ৫ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ব্যক্তিগত পর্যায়ে ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২৩’এ প্রথম হয়েছেন প্রভাষক শেখ রাকিবুল হাসান রাসেল।

বুধবার (৫ই জুন) সকাল ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১টি সনদ, ক্রেস্ট ও ১ লাখ টাকার চেক রাসেলের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বনজ, ফলজ এবং ঔষুধি গাছ লাগিয়ে পরিবেশে অবদান রাখায় শেখ রাসেলের হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এদিন আরও বিভিন্ন ক্যাটাগরিতে প্রথমস্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

আরো পড়ুন: এনডিএ জোটকে অভিনন্দন পররাষ্ট্রমন্ত্রীর

ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ ক্যাটাগরিতে প্রথম হওয়া শেখ রাসেলের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার কালুখালীর কালিকাপুর গ্রামে।

তিনি গণমাধ্যমকে জানান, ছোটবেলা থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাছ সংগ্রহের নেশা তার। পরে বাণিজ্যিকভাবে দেশি-বিদেশি ফলের বাগান গড়ে তোলেন। বর্তমানে ৪০ বিঘা জায়গাজুড়ে ফলজ, বনজ, ঔষুধি ও শোভাবর্ধনকারী ২০০ প্রজাতের গাছ রয়েছে। কেবল শখের বসে হলেও ২০১৬ সাল থেকে বাণিজ্যিকভাবে বৃক্ষরোপণ করেন। এখন তার এই বাগান থেকে বছরে আয় হয় কয়েক লাখ টাকা।

শেখ রাসেল রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি কলেজের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। 

এইচআ/ 




বৃক্ষরোপণ প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার ২০২৩

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250