শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে মরদেহের স্তূপ: লাশঘরে জায়গা নেই, ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি *** দেশে বাড়তে পারে দারিদ্র্য, ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা *** তিন দিনে ৩৭৬ অভিযোগে ৮ কোটি টাকার চাঁদা, পাঁচ দিনে ঘুষের অভিযোগ ৬৬ কোটি—তথ্য সংগ্রহের পর কী হবে? *** মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত *** ফেসবুক থেকে নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকেরা, ভয়ের এই প্রবণতাকে কীভাবে দেখছেন বিশেষজ্ঞরা *** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ *** বন্যায় মৃত নারীর কান থেকে গয়না চুরি, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫২ *** নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ *** ‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন

সুইমিংপুলে সাহসী লুকে ভিডিও প্রকাশ করলেন জেবা জান্নাত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২২ পূর্বাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

ছোট পর্দার অভিনেত্রী ও মডেল জেবা জান্নাত নানা কারণেই আলোচনায় আসেন। গত দুই আড়াই বছর আগে অসহযোগিতা ও অসদাচরণের কারণে অভিনয়শিল্পী জেবা জান্নাতকে নিষিদ্ধ করেছিল টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। পরে এই নিষেধাজ্ঞা কাটিয়ে নাটকে ফেরেন তিনি। কিন্তু নাটকেও নিয়মিত নন।

এরপর আলোচনায় আসেন এক যুবকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন জেবা জান্নাত। ওই ভিডিওতে দেখা যায়, এক যুবকের সঙ্গে বেশ অন্তরঙ্গ হয়েছেন তিনি। ঘনিষ্ঠ মুহূর্তে যুবক জেবার কপালে চুমু এঁকে দিচ্ছেন। ভিডিওর আরেকটি অংশে দেখা যায়, খুব ঘনিষ্ঠ অবস্থায় জেবাও ওই যুবককে চুমু দিচ্ছেন। 

এ বিষয়ে আর কোনো বার্তা নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এবার সাহসী ভিডিও দিলেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। গতকাল বৃহস্পতিবার (৮ই জানুয়ারি) একটি ভিডিও প্রকাশ করেছেন জেবা।

যেখানে তাকে দেখা যায়, বিকিনি পরে সুইমিংপুলে নেমেছেন। সেই ভিডিওতে সাহসী লুকে কয়েকটি মুহূর্তে ধরা দেন। ভিডিওটি নিয়ে নেটিজেনরা ইতিবাচক-নেতিবাচক নানা মন্তব্যই করেছেন। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি।

টিকটকে প্রথম নিজের পরিচিতি ছড়িয়েছিলেন জেবা জান্নাত। পরে সেখান থেকে নাটকে নাম লেখান। ‘ক্রস কানেকশন’, ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ বেশ কিছু নাটকে অভিনয় করে নাটকের ক্যারিয়ার শুরু করেন।

জে.এস/

জেবা জান্নাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250