শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ব্রিটেনের সাধারণ নির্বাচন

সাত দশক পর প্যালেস্টাইনপন্থি প্রার্থীর কাছে লেবার পার্টির হার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

ব্রিটেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাবেক শিল্পনগরী ব্ল্যাকবার্ন। আসনটিতে এতকাল রাজত্ব করে আসছিল লেবার পার্টি। তবে এবারের নির্বাচনে লেবার প্রার্থী কেট হলার্নকে হারিয়েছেন প্যালেস্টাইনপন্থি স্বতন্ত্রপ্রার্থী আদনান হোসাইন। ফলে সেখানে সাত দশকের লেবার পার্টির আধিপত্যের পতন হয়েছে।

শুক্রবার (৫ই জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, গাজায় ইসরায়েলি অভিযান নিয়ে লেবার পার্টির অবস্থান ভোটারদের মধ্যে বিভক্তি ও অসন্তোষ তৈরি করেছে। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী আদনানের জয় সেই ইঙ্গিত দিয়েছে।

নির্বাচনে এই স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ১০ হাজার ৫১৮ ভোট। অন্যদিকে পরাজিত প্রার্থী পেয়েছেন ১০ হাজার ৩৮৬ ভোট। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৩২ ভোটে জয় পেয়েছেন তিনি। 

আরো পড়ুন: নির্বাচনে ভরাডুবি,পদত্যাগ ঋষি সুনাকের

আসনটিতে সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত ক্রেইগ মারেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গাজাপন্থি প্লাটফর্ম জজ গ্যালওয়েজের ওয়ার্কাস পার্টি থেকে নির্বাচন করে তিনি সাত হাজার ১০৫ ভোট পেয়েছেন। উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই আসনটিতে ৬৯ বছর ধরে প্রতিনিধিত্ব করে আসছে লেবার পার্টি।

আদনান হোসাইন পেশায় আইনজীবী। নির্বাচনে গাজাপন্থি প্লাটফর্ম থেকে দাঁড়িয়েছেন। তাকে সাবেক লেবার কাউন্সিলরদের একটি দল সমর্থন দিয়েছিল। দলটির গাজা নীতিকে ঘিরে তারা লেবার পার্টি থেকে সরে আসেন। গত মে মাসের শুরুতে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে দলটি ব্ল্যাকবার্ন বরোর দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছিল।

জুনের মাঝামাঝিতে গণমাধ্যমকে আদনান বলেন, সাধারণ নির্বাচনের জয়ের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। আমি এই কমিউনিটিতে বড় হয়েছি। তাদের ভাষায় আমি কথা বলি। আমি তাদের সংগ্রামের গল্পগুলোও জানি।

তিনি বলেন, গাজায় যা ঘটছে তা গুরুত্বপূর্ণ। সেজন্য আমি নির্বাচনে দাঁড়িয়েছি। দারিদ্র্য ও স্বাস্থ্যসেবাও রড় ইস্যুগুলোর অন্যতম বলে জানান তিনি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এইচআ/ 

ব্রিটেন নির্বাচন স্বতন্ত্রপ্রার্থী আদনান হোসাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250