রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

অভ্যুত্থানের সময় প্রধান উপদেষ্টা বিদেশে খেলাধুলায় মত্ত ছিলেন: নিলুফার চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪৩ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৫

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির স্বনির্ভরতা বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি বলেছেন, ‘লটারির সরকার লটারি করবে এটাই স্বাভাবিক। এই সরকারের অনেকেই দুই দিন আগেও জানত না তারা সরকারের অংশ হতে যাচ্ছে। যখন অভ্যুত্থান শেষের দিকে তখন কেউ কেউ নেমেছেন। যিনি প্রধান উনি দেশেও ছিলেন না। উনি অন্য দেশে খেলাধুলায় মত্ত ছিলেন। তাদের দেশের অলিম্পিক বা কিছু একটা নিয়েই ব্যস্ত ছিলেন।’

সম্প্রতি এক টিলিভিশন টকশোতে তিনি এসব কথা বলেন। নিলুফার চৌধুরী বলেন, ‘এই টাইপের লটারি সরকার যখন এতদিন ক্ষমতায় আছে, তারা লটারি করবে এটাই স্বাভাবিক। প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড পাবে না। দুই-তিন বছর আগে থেকে ফ্যাসিস্ট সরকার প্রশাসনের ১৪ পুরুষের খবর নিত যে তার মধ্যে অন্য কোনো দলের লেশমাত্র আছে কি না। পিওর আওয়ামী লীগার খুঁজে তাদের প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, রিটার্নিং অফিসার এইসব বানানো হয়েছে। তারাই এখনো প্রশাসনে দাপটের সঙ্গে আছেন।’

নিলুফার বলেন, ‘তাদের লটারি দিয়ে কোথায় নেবেন? এখানে আমরা তিনজন কাজ করছি। তিনজনের মধ্যে লটারি যদি একই কোয়ালিটির হয়, সবকিছুতে যদি একই রকমের হয়, একই দলের হয়, একই যোগ্যতা হয় তখন কাকে রেখে কাকে দেবেন? একটা লটারি করবেন এটা এই ধরনের কিছু না। ইলেকশনটা কতটা নিরপেক্ষ হবে সেটা নির্ভর করবে যে এলাকায় তাকে পাঠানো হবে সেই এলাকার প্রার্থীরা তার ওপর কতটা নির্ভরশীল।’

নিলুফার আরো বলেন, ‘দুই দিন আগে যে ডিসিগুলোকে ট্রান্সফার করল, তাদের অনেকের কোনো অভিজ্ঞতাই নাই। ডিসি পদে চাকরি করার জন্য যা যা দরকার সেগুলোই নাই। এখন তাদেরকে কি লটারি করবেন?’

নিলুফার চৌধুরী মনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250