বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

অভ্যুত্থানের ‘দ্বিতীয় পর্ব’ শুরুর ঘোষণা হাসনাত আবদুল্লাহর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ৯ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন। আজ শুক্রবার (৯ই মে) বিকেল ৪টা ৩৫ মিনিটে তিনি এ ঘোষণা দেন। 

তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীর কেন্দ্রীয় এ গুরুত্বপূর্ণ মোড়ে জনসমাবেশ করে রাস্তা অবরোধ করা হবে।

আজ বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী সড়কে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি আয়োজিত গণসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন হাসনাত আবদুল্লাহ।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা মানুষের সমাগম করার জন্য এ জায়গাটা বেছে নিয়েছিলাম। আমরা এখন রাস্তা ব্লকেড করব। ইন্টেরিমের কানে আমাদের কথা পৌঁছায় নাই, ইন্টেরিমের কানে শহীদের আওয়াজ পৌঁছায় নাই, আহতদের আর্তনাদ পৌঁছায় নাই। আমরা এখন শাহবাগ অবরোধ করব। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, ততক্ষণ পর্যন্ত অবস্থান করা হবে। আমরা জায়গা ছাড়ব না। এখান থেকে আমাদের দ্বিতীয় অভ্যূত্থান পর্ব শুরু হবে।’

এইচ.এস/

হাসনাত আবদুল্লাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250